HomeScrollলাল-সাদা শাড়ির সঙ্গে সিঁদুর খেলায় উমাবরণ

লাল-সাদা শাড়ির সঙ্গে সিঁদুর খেলায় উমাবরণ

ওয়েব ডেস্ক :  নবমী নিশি পার করে উমার কৈলাসে ফিরে যাওয়ার পালা। বিজয়া দশমীর শুরু হতেই  সিঁদুর খেলায় মেতে উঠেছেন মহিলারা। সিঁদুর-পান-দর্পণ দিয়ে ঘরের মেয়েকে বরণ করে জমাটি খেলায় মেতে উঠেছেন তাঁরা। কলকাতা, জেলার মণ্ডপে মণ্ডপে ধুনুচি নাচ ও সিঁদুর খেলা চলছে।

শহরের বহু বারোয়ারি পুজো বা ঐতিহ্যবাহী বাড়ির পুজোর সঙ্গে বাগবাজার, ত্রিধারা, মুদিয়ালি সহ শহরের বড় পুজো মণ্ডপে বিধি মেনে চলছে উমা বরণ। চলতি বছর চোরবাগানের ঘটনার পরে চালতাবাগানের পুজোর সিঁদুরখেলা বন্ধ রাখার কথা শোনা গিয়েছে। বারোয়ারি পুজোতে মণ্ডপে মণ্ডপে উমাকে সিঁদুর দিয়ে বরণ করছেন এয়োস্ত্রীরা। দশমীতে সিঁদুর খেলা ছাড়া দুর্গাপুজো অসম্পূর্ণ৷ এটি বিবাহিত মহিলাদের আবেগ ও ভালোবাসার প্রতীক৷ শহর কলকাতার পাশাপাশি জেলা ও দেশের বিভিন্ন প্রান্তেও সিঁদুর খেলা হয়। বিদেশের মাটিতেও সিঁদুর খেলার মাধ্যমে হচ্ছে উমাবরণ।

বহু যুগ ধরে চলে আসছে সিঁদুর খেলার এই প্রথা ৷ বিবাহিত মহিলাদের বিশ্বাস, এই রেওয়াজ পালন করলে সিঁথির সিঁদুর অক্ষয় হয়৷ বাঙালি বিবাহিত মহিলা বাপের বাড়ি থেকে শ্বশুরবাড়ি ফেরার সময়ে মিষ্টিমুখ করিয়ে সিঁথিতে সিঁদুর ও পায়ে আলতা পরিয়ে বিদায় জানান বাড়ির বিবাহিত মহিলারা৷ মা দুর্গা তো ঘরের মেয়ে। তাঁকেও শ্বশুর বাড়ি পাঠানোর সময় একই নিয়ম মেনে চলা হয়।

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments