HomeScrollদু’বছর পর দেশে ফেরার তোড়জোড়, দিল্লিতে নতুন পাসপোর্টের আবেদন হাসিনার

দু’বছর পর দেশে ফেরার তোড়জোড়, দিল্লিতে নতুন পাসপোর্টের আবেদন হাসিনার

হাসিনার প্রত্যর্পণের জন্য ভারতের কাছে বারবার দাবি জানিয়েছে ঢাকা

ওয়েব ডেস্ক: দীর্ঘ দু’বছরেরও বেশি সময় ভারতে থাকার পর দেশে ফেরার প্রস্তুতি শুরু করলেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশে ফেরার পথে গুরুত্বপূর্ণ পদক্ষেপ করে নতুন পাসপোর্ট এবং জাতীয় পরিচয়পত্র (NID) চেয়ে দিল্লিতে বাংলাদেশের দূতাবাসে আবেদন জানিয়েছেন তিনি। সোমবার রয়টার্সের প্রকাশিত প্রতিবেদনে এই খবর সামনে এসেছে। ডিসেম্বর মাসে বাংলাদেশে ফেরার যে পরিকল্পনার কথা হাসিনা আগেই জানিয়েছিলেন, এই আবেদনকে তারই বাস্তব পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।

রয়টার্সের হাতে আসা একটি চিঠি অনুযায়ী, লন্ডনের আইনজীবী সংস্থা ম্যাট্রিক্স চেম্বার্সের আইনজীবীরা দিল্লিতে বাংলাদেশের দূতাবাসের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানকে চিঠি লিখেছেন। সেখানে জানানো হয়েছে, বাংলাদেশের অন্তর্বর্তী সরকার এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ হাসিনার পুরনো পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র বাতিল করেছে বলে খবর। তাই বাংলাদেশের নাগরিকত্বের ভিত্তিতে তাঁর জন্য নতুন পাসপোর্ট ও এনআইডি দেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা করার আবেদন জানানো হয়েছে। দ্রুত আবেদন প্রক্রিয়া সম্পন্ন করারও আর্জি জানিয়েছেন আইনজীবীরা।

আরও পড়ুন: 

আইজেনকটকে ইজরায়েলে সরকার গড়তে ডাক, দ্রুত জট না কাটলে ফের হতে পারে ভোট

২০২৪ সালের ৫ অগস্ট ছাত্র আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত হওয়ার পর বাংলাদেশ ছেড়ে ভারতে চলে আসেন হাসিনা। গত নভেম্বরে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাঁকে মানবতাবিরোধী অপরাধের মামলায় অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড দেয়। যদিও অভিযোগ অস্বীকার করেছেন হাসিনা।

এদিকে, তাঁকে প্রত্যর্পণের জন্য ভারতের কাছে বারবার দাবি জানিয়েছে ঢাকা। বাংলাদেশের বর্তমান সরকার চাইছে, ভারত-বাংলাদেশ প্রত্যর্পণ চুক্তি মেনেই হাসিনাকে ফেরানো হোক। ফলে নতুন পাসপোর্টের আবেদন ঘিরে দুই দেশের কূটনৈতিক সম্পর্কেও নতুন করে চাপানউতোর তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে।

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments