ওয়েব ডেস্ক : হোমস্টে নিয়ে এবার বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রীর শুভেন্দু অধিকারী। সৈকত শহর দিঘাকে বিশ্বমানের পর্যটনকেন্দ্রে গড়ে তোলার জন্য একগুচ্ছ পরিকল্পনা নিয়েছেন তিনি। সোমবার দিঘার উন্নয়ন পর্ষদে একাধিক বিষয় নিয়ে প্রশাসনিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী। আর সেখানেই দিঘাকে নতুন রূপে সাজিয়ে তোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ‘উদয়পুর থেকে শুরু করে মোট ২৭ কিলোমিটার দীর্ঘ সমুদ্র সৈকত সাজিয়ে তুলতে ট্যুরিজম, ফরেস্ট, পিডাব্লিউডি, পরিবহন ও পরিবেশ দপ্তরকে নিয়ে একটি বিশেষ রূপরেখা তৈরি করা হচ্ছে। গোপালপুর, মাজিলাপুরের হরিপুর, বগুড়ার জলপাই, দারিয়াপুর, পেটুয়া এই সমস্ত এলাকায় জুড়ে একাধিক নতুন পর্যটন কেন্দ্র করে তোলা হবে’।
কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া? বৃষ্টির সম্ভাবনা কতটা?
মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন, ‘নতুন পর্যটন কেন্দ্রগুলিতে হোমস্টে তৈরি করলে সংশ্লিষ্ট উদ্যোক্তাদের ৫ লক্ষ টাকা করে ভর্তুকি দেওয়া হবে’। এছাড়াও দিঘা থেকে মন্দারমনি, তাজপুর, চন্দনেশ্বর, মন্দির ঘোরার জন্য ইতিমধ্যেই বাস চালু করছে রাজ্য সরকার। দিঘায় অন্যতম আকর্ষণ ঝাউবন। তা ফিরিয়ে আনতে সৈকত জুড়ে ম্যানগ্রোভ লাগানো হবে বলেও জানিয়েছেন শুভেন্দু অধিকারী।
মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন, দি মৎস্যজীবীদের সুবিধার্থে হাইফ্রিকয়েন্স সেন্টারও তৈরি হচ্ছে। অন্যদিকে, দিঘায় অন্যতম আকর্ষণ স্নেক পার্ক। তা আবারও চালু হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।




