ওয়েব ডেস্ক : ঘন ঘন বদলি কি চাকরি থেকে ইস্তফার কারণ! ২০১৩ ব্যাচের আইপিএস অফিসার প্রদীপ কুমার যাদব সম্প্রতি চাকরি থেকে ইস্তফা দিলেন।
দীর্ঘ দিন তিনি মালদহ জেলার পুলিশ সুপার ছিলেন। গত বিধানসভা নির্বাচনের আগে তাঁকে মালদা থেকে উত্তর দিনাজপুরের রায়গঞ্জে বদলি করা হয় কম গুরুত্বপূর্ণ পদে। বর্তমানে তিনি কলকাতা পুলিশের ডিসি(সাইবার) পদের দায়িত্ব সামলাচ্ছিলেন।
মন্দিরের ভিড়ে বদলাচ্ছে চারমিনারের চত্বর, ইতিহাস ঘিরে উদ্বেগ
গত শনিবার রাজ্য পুলিশের ডিজিপি সিদ্ধিনাথ গুপ্তার কাছে তাঁর পদত্যাগ পত্র পাঠিয়ে চাকরি থেকে ইস্তফা দেন। উল্লেখ্য, তিনি পুলিশ সুপার থাকার সময় মালদহ জেলাতে মোথাবাড়ি কান্ড ঘটেছিল। ডিজিপি সিদ্ধিনাথ গুপ্তা অবশ্য প্রদীপ কুমার যাদবের ইস্তফার কারন নিয়ে বিশেষ কিছু বলতে চাননি।
তবে জানা গিয়েছে, আইপিএস প্রদীপ কুমার যাদবকে ভোট পরবর্তী সময় থেকে ঘনঘন বদলি করা হচ্ছিল। এই নিয়ে কিছু মতবিরোধ তৈরি হওয়ার জন্যে উনি চাকরি থেকে ইস্তফা দিলেন বলে মনে করা হচ্ছে।




