ওয়েব ডেস্ক : বাবরি মসজিদের মতোই কি অবস্থা হবে ৪৩৫ বছরের পুরনো চারমিনারের? দীপাবলি উপলক্ষে চারমিনারের লাগোয়া ভাগ্যলক্ষ্মী মন্দিরে উপচে পড়া ভিড়। মন্দির কর্তৃপক্ষ ভক্তদের মধ্যে বিনামূল্যে আশীর্বাদ স্বরূপ রুপোর কয়েন বিতরণ করেছে। মনে করা হচ্ছে এই কারণে চারমিনারের চত্বরে উপচে পড়েছে ভিড়।
মন্দিরে শুধু ভক্তদের ভিড় নয়, নিয়মিত আসছেন বিজেপি ও আরএসএসের কর্মীরা। এর ফলে সংখ্যালঘু সম্প্রদায়ের সমাজকর্মীরা আশঙ্কা করছেন, চারমিনারের অবস্থাও বাবরি মসজিদের মতো হবে। এই মন্দিরের বৈধতা প্রশাসন দিয়েছে, কিন্তু এএসআই আগেই অনঅনুমোদিত বলে এই মন্দির চিহ্নিত করেছিল।
চারমিনারের পাশে অবস্থিত এই ভাগ্যলক্ষ্মীর মন্দিরে ভক্তদের দীর্ঘ লাইন এর ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সোমবার হায়দ্রাবাদের ট্রাফিক পুলিশ একটি বিজ্ঞপ্তি জারি করেছিল, যেখানে চারমিনার এলাকায় বেশ কয়েকটি রাস্তায় যানজট হতে পারে বলে নাগরিকদের আগে থাকতে সতর্ক করা হয়েছিল। বলা হচ্ছে ক্রমাগতই চারমিনার এলাকায় বাড়ছে যানজট।




