ওয়েব ডেস্কঃ আর জি কর মেডিক্যাল কলেজের আর্থিক দুর্নীতি মামলায় অবশেষে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) দপ্তরে হাজির হলেন হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। এর আগে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তলব সত্ত্বেও হাজিরা এড়িয়েছিলেন তিনি। এবার তাঁকে জিজ্ঞাসাবাদ করতে চলেছেন ইডির আধিকারিকরা। আর জি কর মেডিক্যাল কলেজে আর্থিক অনিয়ম ও দুর্নীতির অভিযোগের তদন্তের স্বার্থেই এই জিজ্ঞাসাবাদ বলে জানা গিয়েছে।
উল্লেখ্য, আর্থিক দুর্নীতির অভিযোগে ইতিমধ্যেই একাধিক তথ্য ও নথি খতিয়ে দেখছেন তদন্তকারীরা। এ দিন ইডির দপ্তরে ঢোকার সময় সংবাদমাধ্যমের প্রতিনিধিরা তাঁকে নানা প্রশ্ন করলেও কোনও জবাব দেননি সন্দীপ ঘোষ। নীরবেই দপ্তরে প্রবেশ করেন তিনি।




