HomeBig Breakingপুরভোটের অঙ্কে বদল! বিরোধী শিবিরে নতুন সমীকরণের অপেক্ষা

পুরভোটের অঙ্কে বদল! বিরোধী শিবিরে নতুন সমীকরণের অপেক্ষা

ওয়েব ডেস্ক: কলকাতা-সহ রাজ্যের একাধিক পুরসভার নির্বাচন আপাতত পিছিয়ে যাওয়ায় রাজনৈতিক দলগুলির হাতে প্রস্তুতির জন্য বাড়তি সময় এসেছে। এই সুযোগে বিজেপিকে মোকাবিলায় বিরোধী শিবিরে ঐক্যের সমীকরণ তৈরির চেষ্টা শুরু হয়েছে। বিশেষত বাম ও কংগ্রেসের মধ্যে নির্বাচনী সমঝোতার সম্ভাবনা নিয়ে নতুন করে আলোচনা চলছে। যদিও এখনও পর্যন্ত চূড়ান্ত কোনও সিদ্ধান্ত হয়নি।

প্রাথমিকভাবে নভেম্বরের শেষ দিকে পুরভোট ধরে প্রস্তুতি শুরু করেছিল দলগুলি। কলকাতার ২০৯টি ওয়ার্ডে প্রার্থী দেওয়ার লক্ষ্যেই এগোচ্ছে প্রদেশ কংগ্রেস। ইতিমধ্যে পাঁচটি সাংগঠনিক জেলাসহ বিভিন্ন এলাকায় পর্যবেক্ষক নিয়োগ করা হয়েছে। প্রার্থী হওয়ার আবেদনও জমা পড়তে শুরু করেছে। কংগ্রেসের একাংশের মতে, আপাতত মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলের সঙ্গে জোটের পরিবর্তে বামেদের সঙ্গে সমঝোতার পথ খতিয়ে দেখা উচিত। এ বিষয়ে দিল্লির নেতৃত্বের মতামত নেওয়ার প্রস্তাবও উঠেছে।

সিপিএমের তরফেও কংগ্রেসের সঙ্গে আলোচনার দরজা খোলা রাখার বার্তা দেওয়া হয়েছে। দলের বক্তব্য, বিজেপির বিরুদ্ধে গণতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ শক্তিগুলিকে একজোট হতে হবে। তবে কংগ্রেসের দিক থেকেই উদ্যোগ আসা প্রয়োজন বলে মনে করছেন বাম নেতৃত্বের একাংশ।

প্রতীক্ষার অবসান, সোনিয়ার আত্মকথা ‘বিলঙ্গিং: এ জার্নি অফ লাভ’-এর দেখা মিলবে মঙ্গলবার

সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমও বৃহত্তর বিরোধী ঐক্যের পক্ষে সওয়াল করেছেন। তাঁর বক্তব্য, বাম ঐক্যকে মজবুত করে সমস্ত ধর্মনিরপেক্ষ ও গণতান্ত্রিক শক্তিকে একত্রিত করতে হবে। অন্যদিকে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন গণতান্ত্রিক তৃণমূল এককভাবে লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছে। এনসিপিআইয়ের বিজেপিকে জোটের প্রস্তাবও এখনও গ্রহণ করেনি গেরুয়া শিবির। ফলে পুরভোটের আগে বিরোধী ঐক্যের ছবি কোন দিকে যায়, সেটাই এখন রাজনৈতিক মহলের নজরে।

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments