ওয়েব ডেস্ক: পুলিশকে খোলা হাত দেওয়া হয়েছে। যেটা প্রয়োজন হবে, সেটাই করবে। সোমবার দিঘা থেকে এমনই হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর কথায়, ধর্ষক এবং অনুপ্রবেশকারীদের বাংলাতে কোনও স্থান নেই।
মুখ্যমন্ত্রী বলেছেন, দেশ যেভাবে এগোচ্ছে, সেইভাবে এগোবে রাজ্যও। ৭ দিনে নেশামুক্তির কাজ অনেকটাই এগিয়েছে। খুন, ধর্ষণ, মাদক পাচারে জিরো টলারেন্স নেওয়া হয়েছে। রাজ্য সরকার ধর্ষণকারী, মাদক ব্যবহারকারী, অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে অত্যন্ত কঠোর। এদিন নকশাল থেকে শুরু করে জামাতের বিরুদ্ধেও সুর চড়িয়েছেন তিনি। কংগ্রেসকেও নিশানা করেছেন।
একতা বৃদ্ধির কথা বলেছেন মুখ্যমন্ত্রী। মানুষের মন জয় করে তাঁদের প্রতিশ্রুতি পূরণ করার কথাও বলেছেন। পাশাপাশি কর্মসংস্থান করার প্রতিশ্রুতিও দিয়েছেন। ১ বছরে পুলিশ, শিক্ষক, সরকারি কর্মচারি মিলিয়ে ১ লক্ষ স্বচ্ছ নিয়োগপত্র দেওয়া হবে।




