Homeখেলাবৃষ্টিতে ভেস্তে গেল হ্যামিলটন টেস্ট, টি টোয়েন্টির পর একদিনের সিরিজেও অজেয় ভারত

বৃষ্টিতে ভেস্তে গেল হ্যামিলটন টেস্ট, টি টোয়েন্টির পর একদিনের সিরিজেও অজেয় ভারত

পাখির চোখ ৪-০।

ওয়েব ডেস্কঃ আশঙ্কা ছিলই, তাই সত্যি হল। বৃষ্টিতে ভেস্তে গেল ভারত-নিউজিল্যান্ড ওয়ান ডে সিরিজের তৃতীয় ম্যাচ। টস হলেও খেলা শুরু হল না। একটা সময়ের পর আম্পায়াররা ঘোষণা করে দেন ম্যাচ আর হবে না। হ্যামিলটনে পা দেওয়ার পর থেকেই বৃষ্টি পিছু ছাড়ছিল না ভারতীয় দলের। ফলে অনুশীলন করতেও সমস্যায় পড়তে হচ্ছিল ক্রিকেটারদের। মঙ্গলবার সকাল থেকেই বৃষ্টি পড়ছিল বলে সূত্রের খবর। সকাল থেকেই মাঠ ঢাকা ছিল। মাঝে কিছু সময়ের জন্য বৃষ্টি থামলে টস হয়। এই ম্যাচেও টস জেতেন ভারতীয় ক্যাপ্টেন শুভমন গিল। টস জিতে ফিল্ডিং নেন তিনি।

টসের পরেই ফের বৃষ্টি শুরু হয়।বৃষ্টি থামলে আম্পায়াররা বারবার মাঠ খতিয়ে দেখেন। কিন্তু ম্যাচ শুরু করা যায়নি। ওভার কমতে শুরু করে। ফের বৃষ্টি শুরু হলে আম্পায়াররা সিদ্ধান্ত নেন কমপক্ষে ২০ ওভারের ম্যাচও করা যাবে না। তাই শেষমেশ ম্যাচ তাঁরা বাতিল করে দেন। ভারত একদিনের সিরিজে আপাতত ২-০ এগিয়ে। বাকি আর দুটি ম্যাচ। নিউজিল্যান্ড শেষ দুটি ম্যাচ জিতলেও সিরিজের ফল হবে ২-২। অর্থাৎ সিরিজ আর হারবে না ভারত।

এর আগে টি-২০ সিরিজ জিতেছেন গৌতম গম্ভীরের দল। অর্থাৎ দেশের মাঠে কিউরিরা সাদা বলের দুই ফর্মাটেই ভারতকে হারাতে পারল না।আগামী ১৩ ও ১৫ নভেম্বর তাউরাঙ্গার বে ওভালে যথাক্রমে চতুর্থ ও পঞ্চম ওয়ানডে অনুষ্ঠিত হবে।বাকি দুই ম্যাচ জিতে সিরিজ ৪-০ করাই এখন টিম ইন্ডিয়ার প্রধান লক্ষ্য।

 

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments