Homeরাজ্যশতাব্দী বর্ষে সংগঠন বিস্তারে সংঘ

শতাব্দী বর্ষে সংগঠন বিস্তারে সংঘ

ভাগবতের বৈঠকে জনসংযোগের হিসেব, পরবর্তী কর্মসূচি

নিজস্ব প্রতিনিধি: এক বছর ধরে সমাজের বিভিন্ন স্তরে নিবিড় জনসংযোগ চালিয়েছে আরএসএস। শতাব্দী বর্ষের সেই উদ্যোগকে এ বার সরাসরি সাংগঠনিক পরিসরে টেনে আনার প্রস্তুতি শুরু হয়েছে। তারই অগ্রগতি পর্যালোচনা এবং আগামী দিনের কর্মসূচির রূপরেখা ঠিক করতে আজ,  বৃহস্পতিবার বর্ধমানে বৈঠকে বসছেন সরসংঘচালক মোহন ভাগবত। রাজ্যে সংগঠনের তিনটি প্রান্তের পদাধিকারীদের নিয়ে এই বৈঠকে জনসংযোগের ফল, সংগঠন বিস্তার এবং আগামী এক বছরের পরিকল্পনা নিয়ে আলোচনা হওয়ার কথা।

শতাব্দী বর্ষের শেষে সংঘের সাংগঠনিক সম্প্রসারণে বাংলাকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। শাখার সংখ্যা বৃদ্ধির পাশাপাশি সাংগঠনিক কাঠামোয় সম্ভাব্য পরিবর্তন নিয়েও আলোচনা হতে পারে ভাগবতের বৈঠকে।

১৯২৫ সালের বিজয়া দশমীতে সংঘের প্রতিষ্ঠা। ২০২৫ সাল জুড়ে গোটা দেশে ‘শতাব্দী বর্ষ’ পালন করছিল সংঘ। তার অঙ্গ হিসেবে সামাজিক কর্মসূচি এবং জনসংযোগ বৃদ্ধিতে বিশেষ জোর দেওয়া হয়েছিল। সে সব কর্মসূচির বেশ কয়েকটি ২০২৬ সালেও চলছিল। তবে বিজয়া দশমীর আগে সেই সব সামাজিক কর্মসূচি এবং জনসংযোগ বৃদ্ধির প্রত্যক্ষ ফল বুঝে নেওয়ার চেষ্টা শুরু হয়েছে। মোহন ভাগবতের বর্ধমান বৈঠকের লক্ষ্যও সেখানে, খবর সংঘ সূত্রের।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments