কলকাতা: বরাবরই চর্চায় থাকেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। কখনও নিজের পোশাকের জন্য, কখনও চড়া মেকআপের। কোনও অনুষ্ঠানে ডান্স করেও চর্চায় এসেছেন। সম্প্রতি, ইডেনে নাচের অনুষ্ঠানে নাচ করে ট্রোল হয়েছেন টলিউডের ম্যাটিনি কুইন ঋতুপর্ণা ।
মহালয়ায় ইডেনে ঋতুপর্ণার নাচের ভিডিও ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে। সেখানে লাল রঙের শাড়িতে ত্রিশূল হাতে নাচ করেছেন তিনি। ঢাকের বোলে চেনা ছন্দে কোমর দোলাতে দেখা গিয়েছে অভিনেত্রীকে। সেই সময় অসাবধানবশত আঁচল সরে গিয়ে পেট দেখা গিয়েছে অভিনেত্রীর। এই ছবি আগুনের মতো ছড়িয়ে পড়ে। তারপরেই নেতিবাচক বিভিন্ন মন্তব্য শোনা যায়। পাশাপাশি তাঁর রাজনৈতিক অবস্থান নিয়েও প্রশ্ন তোলা হয়। রাজনৈতিক অবস্থান নিয়ে বিভিন্ন কটাক্ষ ধেয়ে এসেছে তাঁর দিকে। ঋতু পরিবর্তনের কথাও বলেছেন অনেকে।
বাম আমলে ঋতুপর্ণাকে জ্যোতি বসু-বুদ্ধদেব ভট্টাচার্যের সঙ্গে দেখা গিয়েছিল। তৃণমূল সরকারের বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানেও ঋতুকে দেখা যেত, গত বছরের পুজোর কার্নিভালেই পারফর্ম করেছিলেন ঋতুপর্ণা। রাজ্যে পালাবদলের পরে বিজেপি সরকার আসতেই তাঁকে দেখা গেল মহালয়ার অনুষ্ঠানেও। নিজেকে ঋতুপর্ণা বরাবরই অরাজনৈতিক ব্যক্তি বলে ঘোষণা করেন। সমস্ত নেতিবাচক মন্তব্যকে অভিনেত্রী বরাবরের মতোই ফুঁ-দিয়ে উড়িয়ে দিতে ভালোবাসেন।




