HomeScrollসরল ‘পথের কাঁটা’ জিয়ো! কবে থেকে ভারতে মিলবে স্টারলিঙ্কের ইন্টারনেট?

সরল ‘পথের কাঁটা’ জিয়ো! কবে থেকে ভারতে মিলবে স্টারলিঙ্কের ইন্টারনেট?

ইলন মাস্ককে ভারতের স্বাগত জানালেন মুকেশ আম্বানি! এবার জমবে খেলা?

ওয়েব ডেস্ক: বেশ কয়েকদিনের টুইটযুদ্ধের পর অবশেষে ইলন মাস্কের সঙ্গে প্রতিযোগিতায় নামার বার্তা দিলেন ভারতীয় ধনকুবের মুকেশ আম্বানি। ভারতের স্যাটেলাইট-ভিত্তিক ইন্টারনেট পরিষেবার বাজারে স্টারলিঙ্কের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে প্রস্তুত রিলায়্যান্স জিয়ো। তবে মাঠে নামার আগে প্রত্যেক সংস্থাকে ভারতের আইন ও নিয়ন্ত্রক কাঠামো মেনে চলতে হবে বলে স্পষ্ট বার্তা দিল আম্বানির মালিকানাধীন সংস্থা।

শুক্রবার এক টুইট বিবৃতিতে জিয়ো’র তরফে বলা হয়েছে, ‘আমরা স্টারলিঙ্ক-সহ উপগ্রহ ভিত্তিক ইন্টারনেট যোগাযোগের ক্ষেত্রে প্রতিযোগিতাকে স্বাগত জানাই। জিয়ো-সহ প্রত্যেক সংস্থাকেই ভারতের জনগণের সেবা করতে হবে এবং দেশের আইন ও নীতি মেনে চলতে হবে।’

স্টারলিঙ্কের পরিষেবা ভারতে চালু করতে না পারা নিয়ে সম্প্রতি আম্বানিকে ধারাবাহিক ভাবে আক্রমণ করেছেন মার্কিন ধনকুবের ইলন মাস্ক। এমনকি, বিজেপির মদতে আম্বানি ভারতীয় গ্রাহকদের শোষণ করছেন বলেও অভিযোগ তুলেছেন তিনি।

এর আগে বৃহস্পতিবার স্যাটেলাইট-ভিত্তিক ইন্টারনেট পরিষেবার বাজারের সম্ভাবনা নিয়েও প্রশ্ন তুলেছিল জিয়ো। সংস্থার বক্তব্য, ভারতে এই পরিষেবা যতটা জনপ্রিয় হবে বলে মনে করা হচ্ছে, বাস্তবে তা হওয়া কঠিন। এর প্রধান কারণ পরিষেবার উচ্চ খরচ। তাই সংঘাতের আবহ তৈরি হলেও ভারতের ইন্টারনেট বিক্রির বাজারে প্রতিযোগিতার বাস্তবতা নিয়ে একটা প্রশ্ন থেকেই যাচ্ছে।

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments