ওয়েব ডেস্ক : সদ্য শেষ হয়েছে দুর্গাপুজো, মন খারাপ, হাতে সময় থাকলে ঘুরে আসতে পারেন পাহাড়ের কোনও অফবিট জায়গা। উত্তরবঙ্গের পাহাড় মানেই কাঞ্চনজঙ্ঘার হাতছানি ও ধূপি-পাইনের সারি। গরম মোমো আর হিমেল হাওয়ার স্বাদ নিতে বারবার যেতেই হবে পাহাড়ে। তবে শুধু দার্জিলিং গেলেই মিলবে না এই স্বাদ। যেতে হবে কালিম্পয়ের গ্রামে।
পাহাড়ের কোলে এমনি এক শান্ত নিরিবিলি গ্রাম সিনজি। আজকাল পাহাড়ের আনাচে কানাচে গড়ে এমন একাধিক আস্তানা। পাহাড়ি বসতি হয়ে উঠেছে অফবিট ডেস্টিনেশন। কালিম্পয়ের সিনজির জীবন বড় সাদামাটা অথচ উষ্ণতায় ভরা। এখানকার হোমস্টের বারান্দায় ঝুলে থাকে অর্কিড আর বাহারি পাতার গাছ। দূরে উঁকি দেয় কাঞ্চনজঙ্ঘা। অলস দিনে মন যেতে চায় না কোথাও। সিনজিতে বসে কাটিয়ে দেওয়া যায় দুদিন। এখান থেকে ঘন সবুজ জঙ্গলের মাঝে রেনবো জলপ্রপাত বড় মনমুগদ্ধকর।
খনির বন্দিদশা থেকে মুক্তি ১২ শ্রমিকের, কীভাবে কাটালেন অন্ধকারে?
শিলিগুড়ি থেকে সিনজির দুরত্ব প্রায় ৭২ কিলোমিটার। শিলিগুড়ির শালুগাড়া বাজার থেকে সিনজির শেয়ার গাড়ি মেলে। পথে দাঁড়াতে পারেন পানবু দারা ভিউ পয়েন্টে। এছাড়া গাড়ি নিয়ে ঘুরে আসতে পারেন চারখোল, সামথার, লাভা, লোলেগাও, রিশ্যপ, তিস্তা বাজার, লুপ ব্রিজ।সিনজিতে বেশ কয়েকটি হোমস্টে ও রিট্রিট রয়েছে। তাহলে চলুন ঘুরে আসা যাক সিনজি।




