HomeTop Newsআগের খরচের ছায়ায় তৈরি হবে আগামী দিনের আর্থিক রূপরেখা

আগের খরচের ছায়ায় তৈরি হবে আগামী দিনের আর্থিক রূপরেখা

নতুন অর্থবর্ষের আর্থিক রূপরেখা তৈরিতে আর দেরি করতে চাইছে না নবান্ন। একদিকে ২০২৭-২৮ অর্থবর্ষের পূর্ণাঙ্গ বাজেট, অন্যদিকে চলতি ২০২৬-২৭ অর্থবর্ষের সংশোধিত বাজেট—দুইয়ের প্রস্তুতিই একসঙ্গে শুরু করে দিল রাজ্য সরকার

ওয়েব ডেস্ক : নতুন অর্থবর্ষের আর্থিক রূপরেখা তৈরিতে আর দেরি করতে চাইছে না নবান্ন। একদিকে ২০২৭-২৮ অর্থবর্ষের পূর্ণাঙ্গ বাজেট, অন্যদিকে চলতি ২০২৬-২৭ অর্থবর্ষের সংশোধিত বাজেট—দুইয়ের প্রস্তুতিই একসঙ্গে শুরু করে দিল রাজ্য সরকার। কোন খাতে কত টাকা প্রয়োজন, কোথায় বরাদ্দ বাড়াতে হবে, আর কোথায় খরচে লাগাম টানা সম্ভব, সেই হিসাব চূড়ান্ত করতে দফতরগুলিকে নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিয়েছে অর্থ দফতর।

সোমবার , ২৩ নভেম্বরের মধ্যে প্রশাসনিক ব্যয় সংক্রান্ত যাবতীয় প্রস্তাব অনলাইনে জমা দিতে হবে। গত বুধবার অর্থ দফতরের অতিরিক্ত মুখ্যসচিব প্রভাতকুমার মিশ্র এই নির্দেশিকা জারি করেছেন। আই-বাজেট ২.০ পোর্টালের ডিপার্টমেন্টাল বাজেট এন্ট্রি মডিউলের মাধ্যমেই প্রস্তাব পাঠাতে হবে। অনলাইনে জমা পড়া তথ্যকেই চূড়ান্ত বলে বিবেচনা করা হবে। ফলে আলাদা করে কাগজের নথি পাঠানোর প্রয়োজন নেই।

সংশোধিত বাজেটের ক্ষেত্রে দফতরগুলিকে এখনও পর্যন্ত হওয়া প্রকৃত খরচের পাশাপাশি চলতি অর্থবর্ষের বাকি সময়ের সম্ভাব্য ব্যয়ের হিসাব দিতে হবে। অতিরিক্ত বরাদ্দের প্রয়োজন, তহবিল পুনর্বিন্যাস কিংবা নতুন সাব-হেড চালুর প্রস্তাব থাকলেও তা স্পষ্ট করে জানাতে হবে।

সংখ্যার অঙ্কে আটকে মোদির সংসদীয় কৌশল, অধিবেশন ঘিরে বাড়ছে অনিশ্চয়তা

অন্যদিকে, আগামী অর্থবর্ষের বাজেট তৈরিতে আগের বছরের প্রকৃত ব্যয় এবং চলতি বছরের সংশোধিত বরাদ্দকে ভিত্তি করা হবে। আগের বছরের তুলনায় কোনও খাতে প্রস্তাবিত বরাদ্দে বড়সড় পরিবর্তন হলে তার যুক্তিগ্রাহ্য ব্যাখ্যা দিতে হবে। প্রয়োজনে ফিনান্সিয়াল অ্যাডভাইজারদের সঙ্গে আলোচনা করতে হবে সংশ্লিষ্ট দফতরকে।

একই সঙ্গে সরকারি ব্যয় সংকোচনের পুরনো নির্দেশিকাও বহাল রাখা হয়েছে। অর্থাৎ, নতুন বরাদ্দের দাবি জানানোর পাশাপাশি খরচের যৌক্তিকতা প্রমাণের দায়ও থাকছে দফতরগুলির উপর।

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments