HomeBig Breakingদিদির সিদ্ধান্তেই জেলবন্দি জীবন! অনুব্রতর কথায় বাড়ল রাজনৈতিক জল্পনা

দিদির সিদ্ধান্তেই জেলবন্দি জীবন! অনুব্রতর কথায় বাড়ল রাজনৈতিক জল্পনা

অনুব্রতর দাবি, বিজেপির কারণে তাঁকে জেলে যেতে হয়নি

কলকাতা: তৃণমূলের দীর্ঘদিনের ক্ষমতা হারানোর পর প্রথম বার প্রকাশ্যে মুখ খুললেন বীরভূমের দাপুটে নেতা অনুব্রত মণ্ডল। এক সংবাদমাধ্যমকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে দলের অতীত, মমতা বন্দ্যোপাধ্যায়, আইপ্যাক এবং শুভেন্দু অধিকারীকে নিয়ে একাধিক বিস্ফোরক মন্তব্য করেছেন তিনি। বিশেষ করে নিজের জেলযাত্রা নিয়ে অনুব্রতর মন্তব্য রাজনৈতিক মহলে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

অনুব্রতর দাবি, বিজেপির কারণে তাঁকে জেলে যেতে হয়নি। বরং তাঁর জেলযাত্রার পিছনে দায়ী মমতা বন্দ্যোপাধ্যায়ের সিদ্ধান্ত। সাক্ষাৎকারে তিনি সরাসরি বলেছেন, ‘বিজেপি নয়, আমাকে জেল খাটিয়েছে দিদি।’ তাঁর এই বক্তব্য তৃণমূলের অন্দরের সমীকরণ এবং নেতৃত্বের ভূমিকা নিয়ে নতুন প্রশ্ন তুলে দিয়েছে।

আরও পড়ুন:

প্রাক্তন মুখ্যমন্ত্রীর কালীপুজোয় নেই টলিউডের ভিড়, সকলকে শুভেচ্ছা মমতার

শুধু জেলযাত্রা নয়, দলের নির্বাচনী বিপর্যয় নিয়েও মুখ খুলেছেন বীরভূমের এই নেতা। অনুব্রত জানিয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি আগেই বলেছিলেন, তৃণমূল একশোর গণ্ডি পেরোতে পারবে না। অর্থাৎ নির্বাচনের ফলাফল নিয়ে দলের শীর্ষ নেতৃত্বকে আগাম সতর্ক করেছিলেন বলেই দাবি তাঁর।

এই সাক্ষাৎকারে আইপ্যাকের ভূমিকা, তৃণমূলের সাংগঠনিক পরিস্থিতি এবং শুভেন্দু অধিকারী সম্পর্কেও অকপট হয়েছেন অনুব্রত। ক্ষমতা হারানোর পর তাঁর এই প্রথম সাক্ষাৎকারে শাসকদলের অতীত ও বর্তমান নিয়ে একাধিক রাজনৈতিক ইঙ্গিত উঠে এসেছে।

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments