HomeScrollজ্ঞানেশ কুমারের অপসারণ, SIR বাতিলের দাবিতে পথে নামল বামপন্থী ছাত্র সংগঠন

জ্ঞানেশ কুমারের অপসারণ, SIR বাতিলের দাবিতে পথে নামল বামপন্থী ছাত্র সংগঠন

‘STOP Gyanesh’ স্লোগান উঠল মিছিল থেকে

কলকাতা: মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের অপসারণ, SIR বাতিল ও ক্যাম্পাসে সন্ত্রাসের অভিযোগের প্রতিবাদে রবিবার পথে নামল বামপন্থী ছাত্র সংগঠন। শিয়ালদহ থেকে ধর্মতলা পর্যন্ত এই প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়েছে। উদ্যোক্তাদের তরফে জানানো হয়েছে, বিকেল ২টা ৩০ মিনিটে শিয়ালদহের স্মার্ট বাজারের সামনে জমায়েত হবে। মিছিলের অন্যতম স্লোগান, ‘STOP Gyanesh’।

মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের অপসারণ, ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা SIR প্রক্রিয়া বাতিল এবং ক্যাম্পাসে ABVP-বিজেপি-আরএসএসের সন্ত্রাস ও দখলদারির রাজনীতির বিরুদ্ধে প্রতিবাদে মিছিলের ডাক দিয়েছে বামপন্থী ছাত্র সংগঠনসমূহ ও ছাত্রসমাজ। এই কর্মসূচিতে ছাত্রছাত্রী, শিক্ষক, অভিভাবক-সহ সমাজের সমস্ত স্তরের নাগরিকদের উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন উদ্যোক্তারা। তাঁদের দাবি, নির্বাচন কমিশনের ভূমিকা, SIR প্রক্রিয়া এবং শিক্ষাপ্রতিষ্ঠানের ক্যাম্পাসে সন্ত্রাস ও দখলদারির অভিযোগের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিবাদ গড়ে তুলতেই এই মিছিলের আয়োজন।

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments