Homeকলকাতাজলসঙ্কটের মোকাবিলায় তৎপর কলকাতা পুরসভা

জলসঙ্কটের মোকাবিলায় তৎপর কলকাতা পুরসভা

৪ বোরোতে ২৫৪টি জলবাহী ট্যাঙ্কার।

ওয়েব ডেস্কঃ শহরের জলসঙ্কট মোকাবিলায় তৎপর কলকাতা পুরসভা। সাধারণ মানুষের পাশাপাশি হাসপাতালগুলিতে যাতে জলের পরিষেবা স্বাভাবিক থাকে তা নিয়ে সচেষ্ট প্রশাসন। টালাব্রিজের পাইপলাইন মেরামতির কাজ চলাকালীন ৪ বোরো এলাকায় ২৫৪টি জলবাহী ট্যাঙ্কার পাঠালো কলকাতা পুরসভা। টালাব্রিজের নিচে পানীয় জলের পাইপলাইনের লিকেজ মেরামতির জন্য বিভিন্ন এলাকায় জল সরবরাহে বিঘ্ন ঘটায় বিকল্প ব্যবস্থা হিসেবে বিপুল সংখ্যক ট্যাঙ্কার নামানো হল।

পুরসভার জল সরবারাহ বিভাগের ১০ নভেম্বরের কাজের অগ্রগতির রিপোর্ট অনুযায়ী, চারটি বোরো এলাকায় মোট ২৫৪টি ট্যাঙ্কারের মাধ্যমে জল সরবরাহ করা হয়েছে। পুরসভার পরিসংখ্যান অনুযায়ী, ১১৯টি ট্যাঙ্কার পাঠানো হয়েছে বাড়ির দৈনন্দিন ব্যবহারের জন্য,১০৯টি বস্তি এলাকায় এবং ২৬টি হাসপাতালে জল সরবরাহের জন্য। এলাকাভিত্তিক পরিসংখ্যানে দেখা গেছে, সেন্ট্রাল এলাকায় সর্বাধিক ১৫০টি ট্যাঙ্কার পাঠানো হয়েছে। বোরো নম্বর ১-এ ৫৩টি, বোরো নম্বর ৪-এ ২৬টি এবং বোরো নম্বর ২-এ ২৫টি ট্যাঙ্কার পৌঁছে দেওয়া হয়েছে।

আরও পড়ুন

ক্ষতিগ্রস্ত মৃৎশিল্পীদের ক্ষতিপূরণ শুভেন্দুর

 

তালা ব্রিজের নীচে পাইপলাইনের মেরামতির কাজ এখনও চলছে। জল সরবরাহ সংক্রান্ত প্রয়োজনে পুরসভার হেল্পলাইন নম্বর ০৩৩-২২৮৬-১২১২ / ১৩১৩ / ১৪১৪ এবং মোবাইল নম্বর ৯৮৩০৩২৪৩৩০। অতিরিক্ত তথ্যের জন্য জল সরবরাহ বিভাগের নোডাল অফিসার কল্লোল সরকারের নম্বর ৯৮৩১১২৭৫২২২ দেওয়া হয়েছে।

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments