ওয়েব ডেস্ক: অসমে লাইনচ্যুত কলকাতা-সাইরাং এক্সপ্রেস। দুর্ঘটনায় ইঞ্জিন-সহ একাধিক বগি লাইনচ্যুত হয়েছে বলে খবর। এই ঘটনার পর যাত্রী ও তাঁদের পরিবারের সুবিধার্থে আজ সকাল থেকেই শিয়ালদহ স্টেশনে হেল্প ডেস্ক চালু করা হয়েছে। কলকাতা-সাইরাং এক্সপ্রেসের কোনও যাত্রী দুর্ঘটনায় নিখোঁজ রয়েছেন কি না, তাঁদের খোঁজখবর এবং প্রয়োজনীয় তথ্য পেতে এই হেল্প ডেস্কের মাধ্যমে সহযোগিতা করা হবে।
বুধবার সকালে কলকাতা স্টেশন থেকে ছেড়ে যাওয়া মিজোরামের সাইরাংমুখী এক্সপ্রেস দুর্ঘটনার কবলে পড়ে। গুয়াহাটি থেকে ৩০ কিমি দূরে কামরূপ জেলার দিগারু স্টেশনে কাছে ট্রেনটি বেলাইন হয়ে যায় বলে খবর। সূত্রের খবর, অসমের গুয়াহাটি স্টেশন থেকে রওনা হওয়ার ঠিক কিছুক্ষণ বাদেই ট্রেনটি লাইনচ্যুত হয় এবং তার জেরে ইঞ্জিন সহ ছয়টি কামরা বেলাইন হয়ে যায়। দুর্ঘটনার তীব্র অভিঘাতে একাধিক যাত্রী আহত হয়েছেন। স্থানীয় সূত্রে খবর পাওয়া গিয়েছে যে, আহতদের মধ্যে বেশ কয়েকজনের আঘাত বেশ গুরুতর। ঘটনার সঙ্গে সঙ্গেই দ্রুত উদ্ধারকাজ শুরু হয় এবং আহতদের সকলকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। তবে ঠিক কী কারণে এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটল, তা নিয়ে এখনও পর্যন্ত পুরোপুরি স্পষ্ট কোনো তথ্য মেলেনি।
আরও পড়ুন
মমতাকে ‘অন্ধ ধৃতরাষ্ট্র’ বলে তোপ অনুব্রতর, এক তোলাবাজ দল চালাচ্ছিল, নিশানায় কে?
দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার শুরু করেন রেলকর্মী ও উদ্ধারকারী দলের লোকজন। আহত যাত্রীদের উদ্ধার করে নিয়ে যাওয়া হচ্ছে হাসপাতালে। যাত্রীদের পরিবারের সহায়তায় শিয়ালদহ স্টেশনে খোলা হয়েছে হেল্প ডেস্কও। ঘটনায় একাধিক যাত্রী আহত হয়েছেন। তাঁদের মধ্যে কয়েক জনের আঘাত গুরুতর বলে প্রাথমিক ভাবে জানা গিয়েছে। শুরু হয়েছে উদ্ধারকাজ। ওই ট্রেনে রয়েছেন এ রাজ্যের একাধিক বাসিন্দা। ফলে উদ্বেগে তাঁদের পরিজনরা। ট্রেনে থাকা যাত্রীদের পরিবারের জন্য কলকাতা ও শিয়ালদহ স্টেশনে খোলা হল হেল্প ডেস্ক। কলকাতা-সাইরাং এক্সপ্রেসের কোনও যাত্রী দুর্ঘটনায় নিখোঁজ রয়েছেন কি না, তাঁদের খোঁজখবর এবং প্রয়োজনীয় তথ্য পেতে এই হেল্প ডেস্কের মাধ্যমে সহযোগিতা করা হবে। যাত্রীদের বিষয়ে কোনও তথ্য জানতে বা নিখোঁজ পরিজনদের সন্ধান পেতে এই হেল্প ডেস্কের সাহায্য নিতে পারবেন পরিবারের সদস্যরা।




