ওয়েব ডেস্ক : কখনও প্রতি লিটারে ১ টাকা, কখনও আবার ২ টাকা দাম বৃদ্ধি পাচ্ছিল দুধের। নভেম্বরের শুরুতেই মাদার ডেয়ারির দুধের মূল্যবৃদ্ধি কার্যত বিপ্লব ঘটেছে। নির্দিষ্ট একটি ব্র্যান্ডের দুধের দাম এক লাফে লিটারপ্রতি বেড়ে গিয়েছে ২-৪ টাকা! বৃহস্পতিবার থেকে এই দাম কার্যকর হতে চলেছে। গোটা দেশের পাশাপাশি দিল্লি-এনসিআর বাজারেও এর বিশাল প্রভাব পড়বে।
জানা গিয়েছে, সারাদেশে প্রায় ৫০ লক্ষ দুধ বিক্রি হয়। তারমধ্যে ৩৫ লক্ষ বিক্রি হয় এই এলাকাতেই। কৃষকদের কাছ থেকে দুধ কেনার খরচ বেড়ে যাওয়ায়, এই মূল্যবৃদ্ধি হচ্ছে। সূত্র অনুযায়ী, টোনড মিল্কের দাম প্রতি লিটারে ২ টাকা, ফুল ক্রিম দুধের দাম ৪ টাকা বেড়েছে। গত অর্থবছরে কোম্পানিটির টার্নওভার ১৭% বৃদ্ধি পেয়ে ২০হাজার ৩০০ কোটি টাকায় দাঁড়িয়েছে। দুগ্ধজাত পণ্য এবং রান্নার তেলের উচ্চ চাহিদার কারণে এই দাম বৃদ্ধি হয়েছে।
আরও পড়ুন-
এয়ার ইন্ডিয়ার মুম্বইগামী বিমানে হাইজ্যাক আতঙ্ক, মিলল হুমকি বার্তা
দিল্লি এনসিআরে সংশোধিত দর অনুযায়ী, ফুল ক্রিম দুধের দাম এখন প্রতি লিটার ৭২ টাকা থেকে বেড়ে ৭৬ টাকা হবে। টোনড মিল্কের দাম প্রতি লিটার ৬০ টাকা থেকে বাড়িয়ে ৬২ টাকা করা হয়েছে।




