কলকাতা: যাত্রীদের সুবিধার জন্য চলতি বছরের শুরুতে শিয়ালদহ-রানাঘাট এসি লোকাল চালু পূর্ব রেল।যাত্রীদের সুবিধার জন্য, পূর্ব রেলের শিয়ালদহ বিভাগ পরীক্ষামূলক ভিত্তিতে সিমুরালি, হালিশহর, কাঁকিনারা, জগদ্দল এবং ইচ্ছাপুর স্টেশনে এসি পরিষেবা শুরু করেছে। এবার শিয়ালদহ দক্ষিণেও ছুটবে এসি লোকাল। পূর্ব রেলের হাওড়া ও শিয়ালদহ ডিভিশনের বিভাগীয় কমিটির বৈঠকে যাত্রী পরিষেবা উন্নত করতে একগুচ্ছ প্রস্তাব দিলেন সাংসদেরা।
নিত্যযাত্রীদের স্বাচ্ছন্দ্য ও উন্নত যোগাযোগ ব্যবস্থার কথা মাথায় রেখে শিয়ালদহ ডিভিশনে একগুচ্ছ নতুন পদক্ষেপের কথা ঘোষণা করল পূর্ব রেল। নতুন লোকাল ও এসি ট্রেন চালু, উড়ালপুল নির্মাণ, স্টেশনে নতুন প্ল্যাটফর্ম এবং একাধিক ট্রেনের স্টপেজ দেওয়া নিয়ে বৈঠক করল পূর্ব রেল। কাটোয়া-আজিমগঞ্জ ও কাটোয়া-শিয়ালদহ রুটে নতুন ট্রেন, শিয়ালদহ দক্ষিণ শাখায় AC EMU লোকাল এবং শান্তিপুর হয়ে শিয়ালদহ-নবদ্বীপ ধাম রুটে নতুন AC লোকাল চালুর দাবি উঠেছে। মঙ্গলবার কলকাতায় হাওড়া ও শিয়ালদহ ডিভিশনের সাংসদদের নিয়ে এই বৈঠক হয়। বৈঠকে কাটোয়া-আজিমগঞ্জ রুটে নতুন ট্রেন এবং কাটোয়া-শিয়ালদহ লোকাল চালুর দাবি জানানো হয়েছে। পাশাপাশি শিয়ালদহ দক্ষিণ শাখায় এসি লোকাল এবং শান্তিপুর হয়ে শিয়ালদহ-নবদ্বীপ ধাম রুটে নতুন এসি লোকাল চালুর প্রস্তাব দেওয়া হয়। মালদহ-বহরমপুর-শিয়ালদহ রুটে শৌচাগারযুক্ত মেমু ট্রেন চালানোর দাবিও ওঠে। পাশাপাশি মালদহ ও শিয়ালদহের মধ্যে টয়লেট-সহ নতুন MEMU ট্রেন চালানোর দাবিও জানানো হয়েছে।
আরও পড়ুন
কুলগামে CRPF ক্যাম্পে জঙ্গি হামলা, আহত তিন জওয়ান, চলছে তল্লাশি অভিযান
পূর্ব রেলের নয়া উদ্যোগে বাদকুল্লা স্টেশনে শিয়ালদহ-কৃষ্ণনগর এসি ইএমইউ লোকালের নতুন পরীক্ষামূলক স্টপেজ, শান্তিপুর ও কৃষ্ণনগরের মধ্যে নতুন স্পেশাল ট্রেন সার্ভিস এবং শিয়ালদহ-বজবজ রুটে গভীর রাতের নতুন স্পেশাল ট্রেন।এ ছাড়া নশিপুর সেতু দিয়ে আরও ট্রেন চালানো, গোগাট-তারকেশ্বর রুটে ট্রেনের সংখ্যা বাড়ানো এবং কল্যাণী স্টেশনে হাজারদুয়ারি এক্সপ্রেসের স্টপেজ দেওয়ার দাবি জানান সাংসদরা। আমঘাটা স্টেশনে নতুন প্ল্যাটফর্ম এবং মুর্শিদাবাদ ও বেলডাঙায় উড়ালপুল তৈরির প্রস্তাবও দেওয়া হয়। বৈঠকে জেনারেল ম্যানেজার জানান, অমৃত ভারত স্টেশন প্রকল্প, কবচ প্রযুক্তি চালু, নতুন কামরা সংযোজন, রেলগেট তুলে দেওয়া, উড়ালপুল ও আন্ডারপাস নির্মাণ এবং প্ল্যাটফর্ম সম্প্রসারণের কাজ দ্রুত এগোচ্ছে। যাত্রীদের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য বাড়ানোই এই উদ্যোগের লক্ষ্য।




