Homeকলকাতাক্ষতিগ্রস্ত মৃৎশিল্পীদের ক্ষতিপূরণ শুভেন্দুর

ক্ষতিগ্রস্ত মৃৎশিল্পীদের ক্ষতিপূরণ শুভেন্দুর

মমতা -অভিষেককে কড়া হুঁশিয়ারি

ওয়েব ডেস্কঃ কালীঘাটের পটুয়াপাড়ায় ক্ষতিগ্রস্ত মৃৎশিল্পীদের পাশে দাঁড়িয়ে নিজের বেতন থেকে আর্থিক সাহায্য করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। একই সঙ্গে কালীঘাটের অশান্তির ঘটনায় প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও  সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কড়া বার্তা দিলেন তিনি। মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি, আইন ভাঙলে কাউকেই রেয়াত করা হবে না। রাজনৈতিক পরিচয় কিংবা প্রভাব, কোনও কিছুই আইনের ঊর্ধ্বে নয়।

অভিষেকের জন্মদিন পালনকে কেন্দ্র করে গত ৬ ও ৭ নভেম্বর কালীঘাটের পটুয়াপাড়ায় উত্তেজনা ছড়ায়। অভিযোগ, সেই অশান্তির জেরে একাধিক মৃৎশিল্পীর তৈরি প্রতিমা ও কাজের সরঞ্জাম নষ্ট হয়। ক্ষতিগ্রস্ত হন স্থানীয় ব্যবসায়ীরাও। তাঁদের অভিযোগের ভিত্তিতে বিষয়টি খতিয়ে দেখার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবার কালীঘাটের হরিশ চ্যাটার্জি স্ট্রিটে গিয়ে ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলেন শুভেন্দু। ৮০ জন মৃৎশিল্পীকে নিজের বেতন থেকে ক্ষতিপূরণ দেওয়ার সিদ্ধান্ত নেন তিনি। পাশাপাশি এলাকার কালীপুজো মণ্ডপও পরিদর্শন করেন।

অন্যদিকে, কালীঘাটের সংঘর্ষ নিয়ে সোমবার  সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু জানান, সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তদের চিহ্নিত করছে পুলিশ। ইতিমধ্যে তিন জন গ্রেফতার হয়েছেন। পুলিশের উপর হামলা, সরকারি কাজে বাধা কিংবা হুমকির ঘটনায় নির্দিষ্ট আইনি ধারায় মামলা হবে বলেও জানান তিনি। চার্জশিট ও বিচারপ্রক্রিয়া নিয়েও কড়া অবস্থানের কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments