কলকাতা : ফের জাভেদ খানের একাধিক ঠিকানায় তদন্তকারীদের হানা। বৃহস্পতিবার তোপসিয়ায় প্রাক্তনমন্ত্রী জাভেদ খানের একাধিক বেআইনি সম্পত্তির সন্ধানে হানা দিলেন তদন্তকারীরা। সেই তালিকায় জবরদখল করা জমিও রয়েছে বলে জানা গিয়েছে।
ওই সমস্ত সম্পত্তির ঠিকানায় পৌঁছে সরেজমিনে তদন্ত ও তথ্য সংগ্রহের কাজ চালাচ্ছেন তপসিয়ায় দুর্নীতি দমন কমিশনের আধিকারিকরা। সম্পত্তিগুলির মালিকানা এবং সংশ্লিষ্ট নথিপত্র খতিয়ে দেখছেন তদন্তকারীরা। কসবার তৃণমূল বিধায়ক তথা রাজ্যের প্রাক্তন অগ্নিনির্বাপণ মন্ত্রী জাভেদ খানের বিরুদ্ধে একের পর এক মারাত্মক অনিয়মের অভিযোগ উঠেছে। সেইসব খতিয়ে দেখছে রাজ্য সরকারের প্রাতিষ্ঠানিক দুর্নীতির তদন্তে গঠিত উচ্চপর্যায়ের তদন্তকারী দল। জলা জমি বুঝিয়ে অবৈধ নির্মাণ, ওয়াকফ সম্পত্তি দখল-সহ একাধিক অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।




