HomeScrollশিয়ালদহ শাখায় ট্রেন বন্ধ , বাতিল ২৭টি লোকাল, ফের ভোগান্তির আশঙ্কা

শিয়ালদহ শাখায় ট্রেন বন্ধ , বাতিল ২৭টি লোকাল, ফের ভোগান্তির আশঙ্কা

শিয়ালদহ শাখায় ট্রেন বন্ধ ,লিস্ট না দেখলে বিপদ

কলকাতা: ফের ভোগান্তির আশঙ্কা, সপ্তাহান্তে শিয়ালদহ ডিভিশনে বাতিল একাধিক লোকাল। কল্যাণী ও কাঁচড়াপাড়া স্টেশনে মেগা ব্লক নিতে চলেছে রেল। ডাউন লাইন ও ওভারহেড তারের রক্ষণাবেক্ষণের শনিবার ও রবিবার কাজ করবে রেল। বাতিল করা হয়েছে একাধিক লোকাল ট্রেন। শিয়ালদহ ডিভিশনের কল্যাণী ও কাঁচরাপাড়া স্টেশনের মধ্যে এবার ট্র্যাক ওভারহেড তার রক্ষণাবেক্ষণ কাজের জন্য শনিবার রাত দশটা থেকে ভোর পাঁচটা পর্যন্ত ৭ ঘন্টা ট্রেন বন্ধ থাকবে।এর ফলে ভোগান্তির শিকার হতে পারেন হাজার হাজার যাত্রীরা।

বিজ্ঞপ্তি জারি করে রেল জানিয়েছে, কল্যাণী ও কাঁচড়াপাড়া স্টেশনে কাজ চলবে। ফলে এই দুই দিন আপ ও ডাউন মিলিয়ে প্রায় ২৭টি ট্রেন বাতিল করা হয়েছে। ৭ ঘণ্টার ব্লক নেওয়া হবে। ৩১ তারিখ গভীর রাত থেকে ১ নভেম্বর সকাল ৫টা ৩০ মিনিট পর্যন্ত কাজ চলবে। শুধু ট্রেন বাতিল নয়, একাধিক ট্রেনের যাত্রাপথও সংক্ষিপ্ত করা হয়েছে। শনিবার রানাঘাট শাখার ৫টি ট্রেন, শান্তিপুর শাখার চারটি ট্রেন, কৃষ্ণনগর শাখার দুটি ট্রেন, গেদে শাখা দুটি, কল্যাণী সীমান্ত শাখার একটি, রানাঘাট শাখার দুটি, শান্তিপুর কৃষ্ণনদর গেদে শাখার দুটি করে লোকাল ট্রেন বন্ধ রাখা হয়েছে।শনিবার আছে ৬৩১০৬ লালগোলা- শিয়ালদহ মেমু ট্রেনটি শিয়ালদহের পরিবর্তে রানাঘাট পর্যন্ত চলবে। ওই দিনের ৩১৩৪১ আপ এবং রবিবার ৩১৩১১ আপ শিয়ালদহ- কল্যাণী সীমান্ত লোকাল নৈহাটি পর্যন্ত চলবে। রবিবার ৩১৩১২ এবং ৩১৩১৪ ডাউন কল্যাণী সীমান্ত- শিয়ালদহ লোকাল নৈহাটি থেকেই যাত্রা শুরু করবে। এছাড়া রবিবার ৫৩১৭১ শিয়ালদহ- লালগোলা প্যাসেঞ্জার ট্রেনটি নির্ধারিত সময়ের ৬০ মিনিট পরে ছাড়বে। সেই সঙ্গে লালগোলার পরিবর্তে কাঁচরাপাড়া পর্যন্ত চলবে ট্রেনটি।

আরও পড়ুন

সপ্তাহান্তে চরম ভোগান্তির আশঙ্কা, রবিবার ন’ঘণ্টা বন্ধ মেট্রো চলাচল

জানা গিয়েছে, রেললাইনের রক্ষণাবেক্ষণের কাজের কারণে ১ ও ২ নভেম্বর হাওড়া ডিভিশনের বিভিন্ন শাখায় দিনের বেলায় ট্রাফিক ও পাওয়ার ব্লক রাখা হবে। এর ফলে ওই দিন একাধিক লোকাল ও প্যাসেঞ্জার ট্রেন চলাচল পুরোপুরি বন্ধ থাকবে। কিছু এক্সপ্রেস ট্রেনের সময়ও পরিবর্তন করা হয়েছে।

রবিবার ট্রেন বাতিল

হাওড়া–ব্যান্ডেল: ৩৭২৩৫, ৩৭২৪১, ৩৭২৪৩, ৩৭২৪৯, ৩৭২৫১, ৩৭২৫৩ নম্বর ট্রেনগুলি বাতিল।
হাওড়া–গোঘাট: ৩৭৩৭৭ নম্বর ট্রেন বাতিল।
হাওড়া–পাণ্ডুয়া: ৩৭৬১১ নম্বর ট্রেন বাতিল।
হাওড়া–মেমারি: ৩৭৬৫১, ৩৭৬৫৫ নম্বর ট্রেন বাতিল।
হাওড়া–বর্ধমান (মেইন লাইন): ৩৭৮২৭, ৩৭৮২৯, ৩৭৮৩৫ নম্বর ট্রেন বাতিল।
হাওড়া–বর্ধমান (কর্ড লাইন): ৩৬৮২১, ৩৬৮২৩, ৩৬৮২৫, ৩৬৮২৭ নম্বর ট্রেন বাতিল।
হাওড়া–চন্দনপুর: ৩৬০৩৩, ৩৬০৩৫ নম্বর ট্রেন বাতিল।
হাওড়া–কাটোয়া: ৩৭৯১৭ নম্বর ট্রেন বাতিল।
২ নভেম্বর গোড্ডা থেকে ৬৩১৪২ নম্বর ট্রেনটি বাতিল থাকবে।

 

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments