HomeScrollভোটের সাড়ে তিন মাস আগেই পাঞ্জাবে ৪০ প্রার্থীর নাম ঘোষণা আপের

ভোটের সাড়ে তিন মাস আগেই পাঞ্জাবে ৪০ প্রার্থীর নাম ঘোষণা আপের

ধুরি-তেই লড়বেন ভগবন্ত মান

ওয়েব ডেস্ক: পাঞ্জাবে বিধানসভা নির্বাচনের দামামা বাজতে এখনও কয়েক মাস বাকি। কিন্তু ভোটের ময়দানে অনেকটা এগিয়ে থাকতে আগেভাগেই প্রার্থী তালিকা প্রকাশ করল অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি বা আপ। ২০২৭ সালের বিধানসভা নির্বাচনের জন্য প্রথম দফায় ৪০ জন প্রার্থীর নাম ঘোষণা করেছে শাসকদল আপ। সেই তালিকায় রয়েছেন মুখ্যমন্ত্রী ভগবন্ত মানও। তিনি এ বারও নিজের পুরনো কেন্দ্র সঙ্গরুর জেলার ধুরি থেকেই নির্বাচনী লড়াইয়ে নামছেন।

পাঞ্জাবের ১১৭টি বিধানসভা আসনের মধ্যে এক-তৃতীয়াংশের বেশি আসনে প্রার্থী ঘোষণা করে নির্বাচনী প্রস্তুতিতে গতি আনতে চাইছে আপ। তালিকায় রয়েছেন বিধানসভার স্পিকার কুলতার সিং সান্ধওয়ান। তিনি লড়বেন কোথকাপুরা কেন্দ্র থেকে। মন্ত্রী কুলদীপ সিং ধালিওয়ালকে অমৃতসরের অজনালা এবং সঞ্জীব অরোরাকে লুধিয়ানা পশ্চিম কেন্দ্রের প্রার্থী করেছে দল। উল্লেখযোগ্য বিষয়, বর্তমানে জেলবন্দি মন্ত্রী সঞ্জীব অরোরাকেও প্রার্থী করেছে আপ।

আরও পড়ুন 

সংসদের বাইরে প্রতীকী ইমপিচমেন্ট, জ্ঞানেশের অপসারণ চেয়ে নজিরবিহীন উদ্যোগ বিরোধীদের

দিল্লিতে দলের জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়ালের বাসভবনে রাজনৈতিক বিষয়ক কমিটির বৈঠকে প্রার্থী বাছাই চূড়ান্ত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন ভগবন্ত মান, মণীশ সিসোদিয়া-সহ দলের শীর্ষ নেতৃত্ব। মান জানিয়েছেন, জনমত সমীক্ষা এবং মানুষের ইতিবাচক প্রতিক্রিয়ার ভিত্তিতেই প্রার্থী বাছাই করা হয়েছে।

২০২২ সালের বিধানসভা নির্বাচনে ১১৭টির মধ্যে ৯২টি আসনে জয়ী হয়ে পঞ্জাবে সরকার গড়েছিল আপ। আগামী বছরের ফেব্রুয়ারি-মার্চে ভোট হওয়ার সম্ভাবনা। তার আগে দ্রুত প্রার্থী ঘোষণা করে সংগঠনকে মাঠে নামাতে চাইছে কেজরিওয়ালের দল। রাজনৈতিক মহলের মতে, সাম্প্রতিক দলীয় ধাক্কা সামলে ক্ষমতা ধরে রাখার লড়াইয়ে আগাম প্রস্তুতিকেই হাতিয়ার করছে আপ।

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments