বর্তমানে নিউ জেনারেশন একটি অদ্ভুত সমস্যার সম্মুখীন হচ্ছে। কোনও কাজেই মনোযোগ বসাতে পারছে না তারা। মনোযোগ ধরে রাখতে ছোট্ট একটি উপায় করলেই গোটা দিনটা সঠিক হয়ে ওঠে।
১) মনোযোগ সঠিক রাখতে শরীরচর্চা করা বা হাঁটাচলা করা খুবই দরকার। তাতে করে মন সতেজ হয়ে ওঠে।
২) ভালো খাবারও মনোযোগ বাড়াতে সাহায্য করে। বিশেষ করে ফাইবার কার্বোহাইড্রেট যুক্ত খাবার।
৩) শরীরে পর্যাপ্ত জলের পরিমাণ কম থাকলেও ক্লান্তি বিরক্তি- ঝিমুনির সমস্যা দেখা দেয়। তাই ঘুম থেকে উঠে এক গ্লাস জল পান করার অভ্যাস করতে হবে।
৪) একটা গোটা দিনে যদি অনেকগুলো কাজ একসঙ্গে চলে আসে, তাহলে একটা কাগজে পরপর কাজগুলো লিখে ঠিক করে নিন কোন কাজটা আগে করবেন। তাতে প্রত্যেকটি কাজেই সমানভাবে মনোযোগ প্রয়োগ করতে পারবেন।




