ওয়েব ডেস্ক : রাজধানীর পর কলকাতার বায়ুর অবস্থা খুব খারাপ। বিশ্বের ১২৬টি শহরের মধ্যে কলকাতার স্থান তৃতীয়। সুইজারল্যান্ডের সংস্থাটির শনিবার সকালে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, বায়ুর মানে সবচেয়ে খারাপ অবস্থা পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের রাজধানী লাহোরের।
দ্বিতীয় স্থানে রয়েছে ভারতের রাজধানী নয়াদিল্লি। কলকাতা নাম রয়েছে তৃতীয় স্থানে। সামান্য উন্নতি করে চতুর্থ স্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। শীতকালে বায়ু দূষণের মাত্রা বেড়ে যায়। সেই প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। পরিবেশ সংক্রান্ত রিপোর্টগুলিতে বলা হচ্ছে ভারতীয় উপমহাদেশের শহরগুলির দূষণের উৎস ভোটের উপর অভিন্ন। বাতাসে ধূলিকণা ছাড়াও রয়েছে বিপজ্জনক রাসায়নিকের উপস্থিতি যার উৎস মূলত যানবাহনের ধোঁয়া। যা মানুষের স্বাভাবিক জীবনযাত্রার ওপর প্রভাব ফেলছে।
বিশ্বের ১২৬ শহরের মধ্যে ১২৬ শহরের মধ্যে সবচেয়ে দূষিত শহরের তালিকার প্রথম স্থানে থাকা পাকিস্তানের লাহোরের শুক্রবারের বায়ুমান স্কোর ২৩০। দ্বিতীয় স্থানে রয়েছে ভারতের রাজধানী নয়া দিল্লি, যার বায়ুমান স্কোর ২১৮।




