HomeTop Newsদিল্লির পর কলকাতার বাতাসেও বিষ! AQI ছাড়াল ২০০

দিল্লির পর কলকাতার বাতাসেও বিষ! AQI ছাড়াল ২০০

কলকাতার বাতাসে দূষণের কালো ছায়া! AQI-তে উদ্বেগ, চিন্তায় পরিবেশবিদরা

ওয়েব ডেস্ক : দিল্লির দূষণ নিয়ে যখন দেশজুড়ে উদ্বেগ, তখন কলকাতার বাতাসও স্বস্তি দিচ্ছে না। ১৬ নভেম্বর ২০২৬-এর প্রকাশিত তথ্য অনুযায়ী, শহরের একাধিক এলাকায় বায়ুদূষণের মাত্রা উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। বিশেষ করে উত্তর ও মধ্য কলকাতার কয়েকটি মনিটরিং স্টেশনে AQI ২০০-র গণ্ডি পেরিয়েছে।

তথ্য অনুযায়ী, রবিবার রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি এলাকায় AQI-এর মাত্রা ছিল ২১৯। অন্যদিকে, ভিক্টোরিয়া মেমোরিয়াল এলাকায় AQI পৌঁছেছে ২১২-তে। দুটি এলাকাতেই বাতাসের গুণমান ‘খারাপ’ পর্যায়ে ছিল। অন্যদিকে, বালিগঞ্জে AQI ছিল ১৬১ এবং বিধাননগরে ১৪৬। এই দুই এলাকার বাতাসের গুণমান ছিল ‘মাঝারি’ পর্যায়ে।

নতুন বছরে বঙ্গ বিজেপিতে বড়সড় রদবদল! মণ্ডল ও বুথস্তরে আসছে একাধিক নতুন মুখ

দীপাবলি, কালীপুজো ও ছটপুজোর বাজির ধোঁয়া বাতাসে দূষণ বাড়িয়েছে বলে পরিবেশবিদদের আশঙ্কা। তাপমাত্রা কমার সঙ্গে তাপমাত্রার উলটপালট হলে দূষিত বাতাস মাটির কাছাকাছি আটকে থাকতে পারে। পরিবেশকর্মীদের আশঙ্কা, পরপর উৎসবের কারণে জমে থাকা দূষণ কলকাতার বাতাসের গুণমান আরও খারাপ করতে পারে। ছটপুজোর সময় প্রায় দিওয়ালির মতোই কলকাতায় বিস্তর বাজি ফাটার অভিযোগ উঠেছে। কখনও কখনও রাস্তাতেই শব্দবাজি ফাটানো হয়েছে বলে অভিযোগ।

AQI ২০০ পেরোলে দীর্ঘক্ষণ বাইরে থাকলে শ্বাসকষ্টের সমস্যা হতে পারে। বিশেষ করে শিশু, বয়স্ক এবং হাঁপানি বা ফুসফুসের সমস্যায় আক্রান্তদের সতর্ক থাকা প্রয়োজন।

 

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments