HomeBig Breakingঋত-শিবিরের 'এক্স' হ্যান্ডেল সাসপেন্ড

ঋত-শিবিরের ‘এক্স’ হ্যান্ডেল সাসপেন্ড

কালীঘাট তৃণমূলের বিরুদ্ধে রিপোর্টের অভিযোগ

কলকাতা: বিধানসভা নির্বাচনের ভরাডুবির পরে সংঘাত তৃণমূলের অন্দরে। দুই শিবিরে ভাগ হয়ে গিয়েছে ঘাসফুল শিবির। একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে কালীঘাট তৃণমূল। অন্যদিকে রয়েছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেস। এতদিন সংঘাত চলছিল সামনে সামনে। এবার সেই সংঘাত পৌঁছে গেল সোশ্যাল মিডিয়াতেও। সোমবার সকালে ঋতব্রত শিবিরের এক্স হ্যান্ডলটি দেখতে পাওয়া যাচ্ছে না।

সোমবার সকাল থেকে ঋত শিবিরের অ্যাকাউন্ট খুললেই দেখতে পাওয়া যাচ্ছে অ্যাকাউন্ট সাসপেন্ডেড লেখা। যে সকল অ্যাকাউন্ট নিয়ম মেনে চলে না, সেই সকল অ্যাকাউন্ট সাসপেন্ড করা হয়। নিজেদের রুলসের বিষয়টি তাঁরা লিখে দিয়েছে। তবে হঠাৎ কী কারণে অ্যাকাউন্টটি সাসপেন্ড করা হয়েছে, সেই বিষয়ে কিছুই জানা যায়নি। তবে ঋত শিবিরের দাবি, কালীঘাট তৃণমূল অ্যাকাউন্টে রিপোর্ট করে সাসপেন্ড করে দিয়েছে। তবে বিষয়টি মানতে নারাজ কালীঘাট তৃণমূল। ফলে অ্যাকাউন্ট সাসপেনশনের নেপথ্যে আসল কারণ কী, তা নিয়ে ধোঁয়াশা রয়েছে।

দলের নাম এবং জোড়াফুল প্রতীক কোন শিবিরের হাতে থাকবে, তার এখনও কোনও নিষ্পত্তি হয়নি। পুরোনো অ্যাকাউন্টটি ব্যবহার করে কালীঘাট তৃণমূলই। অন্যদিকে নিজেদের আলাদা অ্যাকাউন্ট খোলে ঋত-শিবির। সেই অ্যাকাউন্টই আচমকা সাসপেন্ড হয়ে যাওয়ায় অভিযোগের আঙুল কালীঘাট তৃণমূলের দিকে। যদিও অভিযোগ অস্বীকার কালীঘাট তৃণমূলের।

 

 

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments