HomeScrollশক্তি বাড়িয়ে ধেয়ে আসছে অর্ণব, ঝড় শুরু অন্ধ্রে, বাতিল একগুচ্ছ ট্রেন

শক্তি বাড়িয়ে ধেয়ে আসছে অর্ণব, ঝড় শুরু অন্ধ্রে, বাতিল একগুচ্ছ ট্রেন

৬ ঘণ্টাতেই অতি তীব্র ঘূর্ণিঝড় অর্ণব, অর্ণবের প্রভাব পড়তে চলেছে পশ্চিমবঙ্গে

কলকাতা: বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণিঝড় ‘অর্ণব’ক্রমশ শক্তিবৃদ্ধি করছে। ইতিমধ্যেই এই ঘূর্ণিঝড় অতিপ্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। মাত্র ৬ ঘণ্টায় তীব্র থেকে অতি তীব্র ঘূর্ণিঝড়ের চেহারা নিয়েছে অর্ণব। ফুঁসতে শুরু করেছে সে। তার প্রভাবে ওড়িশা-অন্ধ্র উপকূলে ঝড়বৃষ্টিও শুরু হয়ে গিয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, ঝড়ের অভিমুখ অন্ধপ্রদেশের উপকূলের দিকে। ২৮ অক্টোবর অন্ধ্রপ্রদেশ ও ইয়ানাম উপকূলের মাঝে বিশাখাপত্তনমের মধ্যবর্তী এলাকায় আছড়ে পড়তে পারে এই ঘূর্ণিঝড়। ল্যান্ডফলের সময় এই ঘূর্ণিঝড়ের গতিবেগ ঘন্টায় ১১৫ থেকে ১২৫ কিলোমিটার হতে পারে।

প্রবল দুর্যোগের ভয়ে অন্ধ্র ও দক্ষিণ ওড়িশায় লাল সতর্কতা জারি করেছে প্রশাসন। আজ-কাল পুরীতে ঝড়-বৃষ্টির কমলা সতর্কতা। কাল লাল সতর্কতা জারি বিশাখাপত্তনমে। ঝড়ের প্রভাবে ওড়িশা-অন্ধ্র উপকূলে ঝড়বৃষ্টিও শুরু হয়ে গিয়েছে। মঙ্গলবার বেলা যত বাড়বে, এই দুই রাজ্যে দাপট বাড়ছে বৃষ্টির। ১৬ রাজ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি। সকাল থেকে কলকাতার আকাশ রোদ ঝলমলে। বিভিন্ন জেলাতেও একই ছবি। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পরিবর্তন হয়েছে বাংলার আকাশ। হলদিয়ায় শুরু হয়েছে প্রবল ঝড়বৃষ্টি। বুধবার পশ্চিমবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টি হতে পারে। কলকাতা, শহরতলিতে যদিও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।অন্ধ্র ও দক্ষিণ ওডিশা উপকূলে ইতিমধ্যেই চরম সতর্কতা বা রেড অ্যালার্ট জারি করা হয়েছে। অন্ধ্রে ল্যান্ডফলের পর ঝড়টি ডানদিকে বাঁক নেওয়ায় দক্ষিণ ২৪ পরগনা থেকে পশ্চিম বর্ধমান পর্যন্ত একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।অন্ধ্রে ল্যান্ডফলের পরেই ডানদিকে বাঁক দিতে পারে এই অর্ণব। সেই বাঁক নেওয়ার জন্যই পশ্চিমবঙ্গে ঘূর্ণিঝড়ের পরোক্ষ প্রভাব পড়তে চলেছে। উপকূল ও পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে সতর্কতা রয়েছে।

উপকূল এলাকায় সাইক্লোনের প্রভাব পড়তে শুরু করেছে। সুন্দরবনের কুলতলির মানুষজন ইতিমধ্যেই আতঙ্কে রয়েছেন। রাতের ঘুম উড়েছে কুলতলির দেউলবাড়ি-দেবীপুর গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকার মানুষের। এছাড়া খড়গপুরে গাছ ভেঙে পড়েছে। পূর্ব মেদিনীপুরের রামনগর, পটাশপুরে শুরু বৃষ্টি। বিদ্যুতহীন দাঁতনের একাধিক এলাকা। সমুদ্রে না নামার জন্য দিঘায় চলছে মাইকিং। ঘূর্ণিঝড়ের প্রভাবে বৃষ্টি আসছে কলকাতাতেও।

খনির বন্দিদশা থেকে মুক্তি ১২ শ্রমিকের, কীভাবে কাটালেন অন্ধকারে?

হাওয়া অফিস আরও জানিয়েছে ২৬ অক্টোবর রাত সাড়ে ১১ টা নাগাদই পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করছিল এই ঘূর্ণিঝড়। ২৭ অক্টোবর অর্থাৎ মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত পশ্চিম, উত্তর-পশ্চিম দিকে এগোতে পারে অর্ণব। বাপাতলা ও বিশাখাপত্তনম এর মধ্যবর্তী উপকূল দিয়ে ইয়ানামের কাছাকাছি স্থলভাগে অতি প্রবল ঘূর্ণিঝড় হয়ে প্রবেশ করতে পারে। ঘূর্ণিঝড়টি এ বার পশ্চিম এবং উত্তর-পশ্চিম দিকে এগোবে। মঙ্গলবার রাতে খানিক বাঁকবদল করে উত্তর-পশ্চিম দিকে এগোবে সেটি। বুধবার সকালে অন্ধ্রপ্রদেশ এবং পুদুচেরীর ইয়ানাম উপকূলের বাপটলা আর বিশাখাপত্তনমের মধ্যবর্তী কোনও এলাকা ধরে স্থলভাগে আছড়ে পড়বে ‘অর্ণব’। আছড়ে পড়ার সময় অন্ধ্র উপকূলে ঘণ্টায় ১১৫-১২৫ কিলোমিটার বেগে ঝড় বইতে পারে। ঝোড়ো হাওয়ার সর্বোচ্চ গতিবেগ হতে পারে ১৪০ কিলোমিটার। কলকাতা সহ একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

ইতিমধ্যেই অন্ধ্রের চার জেলায় ঝড়বৃষ্টি শুরু হয়েছে। এই জেলাগুলি হল অনকাপল্লী, শ্রীকাকুলম, বিশাখাপত্তনম এবং বিজয়নগরম। বিপর্যয় মোকাবিলায় ২০টি জেলার জন্য ২৭ কোটি টাকা মঞ্জুর করে অন্ধ্রের চন্দ্রবাবু নায়ডুর সরকার। কাকীনাডা, কৃষ্ণা এবং পূর্ব গোদাবরী জেলাকে দেওয়া হয়েছে ২ কোটি টাকা।উদ্ধারকাজে গতি আনতে কাকীনাডা, কোনাসীমা, রাজামুন্দ্রি, এলুরু, মছলিপত্তনম এবং নাকাপল্লীর মতো জায়গায় জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর (এনডিআরএফ) একাধিক দলকে মোতায়েন করা হয়েছে। উদ্ধারকারী দল মোতায়েন করা হয়েছে ইয়ানাম, কৃষ্ণা এবং বিশাখাপত্তনমেও। মঙ্গল এবং বুধবার অন্ধ্রে ৫৩টি ট্রেন বাতিল করা হয়েছে। এর ফলে বিজয়ওয়াড়া, রাজামুন্দ্রি, কাকীনাডা এবং বিশাখাপত্তনমের মধ্যে সংযোগরক্ষাকারী একাধিক ট্রেনের পরিষেবা এই দু’দিন পাওয়া যাবে না। মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত আটটি ট্রেন বাতিল করা হয়েছে ওড়িশাতেও। এগুলির মধ্যে উল্লেখযোগ্য হল বিশাখাপত্তনম-কোরাপুট প্যাসেঞ্জার, বিশাখাপত্তনম-কিরন্ডুল প্যাসেঞ্জার। যাত্রীদের সুবিধার্থে বিশাখাপত্তনমে বিশেষ কন্ট্রোল রুম খুলেছে দক্ষিণ উপকূলীয় রেলওয়ে।

 

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments