HomeBig Breakingফর্ম ৬-এর সঙ্গে ডিক্লারেশন জমা দিতে হবে না, বড় সিদ্ধান্ত কমিশনের

ফর্ম ৬-এর সঙ্গে ডিক্লারেশন জমা দিতে হবে না, বড় সিদ্ধান্ত কমিশনের

ভোটার তালিকায় নতুন নাম তোলার ক্ষেত্রে বড় সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন

নয়াদিল্লি: বিতর্কে সঙ্গী করে রাজ্যগুলিতে SIR প্রক্রিয়া শেষ হতে চলেছে। এবার নতুন নাম ভোটার তালিকা তোলার পদ্ধতিতে বড় সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন। এবার নির্বাচন কমিশন (ECI) জানিয়ে দিল, যেসব রাজ্যে এখন এসআইআর চলছে সেখানে ফর্ম ৬-এর সঙ্গে ডিক্লারেশন জমা দিতে হবে না। এই নিয়ে প্রথম থেকে দুই নির্বাচন কমিশনার সুখবীর সিংহ সান্ধু এবং বিবেক জোশী আপত্তি তুলেছিলেন। জানিয়েছিলেন, তাঁদের আপত্তি সত্ত্বেও এসআইআর প্রক্রিয়ায় ফর্ম ৬কে যুক্ত করা হচ্ছে। অবশেষে সেই আপত্তিতেই মান্যতা দিল কমিশন।

ভোটার তালিকায় নতুন করে নাম তোলার জন্য ফর্ম ৬ পূরণ করা হয়। ফর্ম ৬ পূরণ করে নতুন ভোটাররা তালিকায় নাম তুলতে গেলে দিতে হবে একটি ডিক্লারেশন। নতুন ভোটারদের নিজেদের অথবা তাঁদের বাবা-মা অথবা দাদু-দিদার নাম আছে কি না, তা জানতে চাওয়া হয়েছিল। অনলাইন ৬ ফর্মের জে ও কে সেকশনে এসআইআর সংক্রান্ত তথ্য চাওয়া হয়েছিল। যার মাধ্যমে আগের কোনও ভোটার তালিকা সংশোধনের সময় তৈরি হওয়া ভোটার তালিকার সঙ্গে তাঁদের যোগসূত্র প্রমাণ করা যায়।

আরও পড়ুন

স্পিকারের সিদ্ধান্ত চ্যালেঞ্জ, ঋতব্রতদের বিধায়ক পদ খারিজের লড়াইয়ে আইনি ধাক্কা শোভনদেবের

সেই নিয়েই সুর চড়ান দুই নির্বাচন কমিশনার। বিরোধীরাও প্রশ্ন তোলে, কেন অনলাইনে ফর্ম ৬ জমা দিতে গেলে এসআইআরের ডিক্লারেশন দিতে হচ্ছে? কমিশন সিদ্ধান্ত নেয়, এবার ফর্ম ৬ পূরণ করতে গেলে এসআইআরের ডিক্লারেশন দিতে হবে না। বৃহস্পতিবার কমিশন আরও জানিয়েছ, বর্তমানে যেসব রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর চলছে সেখানেও ফর্ম ৬ জমা দেওয়া যাবে ডিক্লারেশন ছাড়াই।

 

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments