HomeScrollনাড্ডার কনভয়ে হামলার ঘটনায় গ্রেপ্তার মগরাহাট পশ্চিমের তৃণমূল যুব সভাপতি

নাড্ডার কনভয়ে হামলার ঘটনায় গ্রেপ্তার মগরাহাট পশ্চিমের তৃণমূল যুব সভাপতি

নাড্ডার কনভয়ে হামলার ঘটনার তদন্তে নেমে ইমরানকে গ্রেফতার করল পুলিশ

ওয়েব ডেস্ক: ২০২০ সালের ১০ ডিসেম্বর বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার কনভয়ে হামলার ঘটনায় গ্রেফতার হলেন মগরাহাট পশ্চিমের তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি ইমরান হাসান। বুধবার সন্ধ্যায় উস্তি থানার পুলিশ দেউলা রেলস্টেশনের কাছ থেকে তাঁকে গ্রেফতার করে।

পুলিশ সূত্রে খবর, নাড্ডার কনভয়ে হামলার ঘটনার তদন্তে নেমেই ইমরানকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার তাঁকে ডায়মন্ড হারবার আদালতে পেশ করা হয়।

আরও পড়ুন:

নবান্নে সজ্জন জিন্দাল, বাংলায় ৫০ হাজার কোটি বিনিয়োগের সম্ভাবনা ঘিরে জল্পনা

এই ঘটনায় ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল পাঁচ। হামলার পিছনে আরও কারা জড়িত, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। তৃণমূল যুব নেতার গ্রেপ্তারিকে কেন্দ্র করে নতুন করে রাজনৈতিক মহলে শুরু হয়েছে চর্চা।

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments