ওয়েব ডেস্ক : দুর্গাপুজোয় বুক দুরু দুরু নিয়ে গোটা পুজো কাটালেও কালীপুজো কেমন কাটবে, তা নিয়ে বেশ চিন্তিত বঙ্গবাসী। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আপাতত বাংলায় বৃষ্টির সম্ভাবনা নেই। মনোরম আবহাওয়াতেই কাটবে কালীপুজো। দক্ষিণবঙ্গের উপকূল ও পূর্ব দিকের জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সোমবার ও মঙ্গলবার।
হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, রবিবার পর্যন্ত শুষ্ক আবহাওয়া থাকবে বঙ্গে। কোথাও আংশিক মেঘলা আকাশ বা কোথাও পরিষ্কার আকাশ দেখা যাবে। রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে কোনও বৃষ্টির সম্ভাবনা নেই। সোমবার কলকাতা, হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং নদীয়া, মুর্শিদাবাদ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে বজ্রবিদ্যুতের ও সম্ভাবনা রয়েছে।
২৩ বছরের আন্তর্জাতিক কেরিয়ারের ইতি, ৭ নম্বর জার্সিকে বিদায় ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর
মঙ্গলবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে মূলত উপকূল এলাকায়। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গেও রবিবার পর্যন্ত শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। সোমবার থেকে মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে বজ্রবিদ্যুৎসহ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। কলকাতায় কালীপুজোর দিন পর্যন্ত বৃষ্টির সম্ভাবনার নেই। এছাড়াও সপ্তাহের শেষে কমতে পারে তাপমাত্রা।




