ওয়েব ডেস্ক : আন্তর্জাতিক ফুটবলকে বিদায় ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর। ২৩ বছরের দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারে ইতি টানলেন পর্তুগিজ মহাতারকা। ৫ নভেম্বর অর্থাৎ বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় ভিডিও বার্তার মাধ্যমে এই ঘোষণা করেন ৪১ বছর বয়সী তারকা। অর্থাৎ পর্তুগালের জার্সিতে আর দেখা যাবে না CR7কে।
স্পেন ম্যাচের আগেই জানিয়ে দিয়েছিলেন বিশ্বকাপ আর খেলবেন না তিনি। তখনও শান্ত্বনা ছিল, বিশ্বকাপ না হোক, বিশ্ব ফুটবলে তো ৪১ বছরের সপ্তম আশ্চর্যের দাপট দেখা যাবে। কিন্তু এবার সেই আশাতেও ইতি টেনে দিলেন তিনি।
রোনাল্ডোর আন্তর্জাতিক ক্যারিয়ারের পরিসংখ্যান দেখা গেলে দেখতে পাওয়া যায়, আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন ২৩৪ টি। গোল দিয়েছেন ১৪৬ টি। পর্তুগালের হয়ে অভিষেক ২০০৩ সালে। ২০১৬ সালে ইউরো কাপ জয় করেন। ২০১৯ ও ২০২৫ সালে নেশনস লিগ জয় করেন। দীর্ঘ ২৩ বছরের যাত্রায় একের পর এক রিপোর্ট গড়েছেন এই তারকা। এমনই রোনাল্ডো ৬টি বিশ্বকাপে অংশগ্রহণ করেছেন। ৬টি বিশ্বকাপে মোট ১১ টি গোল দিয়েছেন।
রোনাল্ডোর অবসরের ঘোষণার আগেই পর্তুগাল দলের অন্তরে কিছুটা অস্বস্তি তৈরি হয়েছিল। কোচ জর্জ জেসাসের সঙ্গে মতবিরোধের জেরে সেপ্টেম্বরের শেষ দিকে জাতীয় দলের শিবির ছেড়ে বেরিয়ে যান রোনাল্ডো। যদিও পরে ক্ষমা চাইলেও পর্তুগিজ ফুটবল ফেডারেশন তাঁকে ৩০ দিনের জন্য নির্বাসিত করে এবং ২৫৫ ইউরোপ জরিমানা করে। আর এই ঘটনার পরই আন্তর্জাতিক ফুটবল থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত আলোচনা আরও জোরদার হয়।
২০২৬ এর ২৪ সেপ্টেম্বর ওয়েলসের বিরুদ্ধে নেশনস লিগের ম্যাচটি তাঁর শেষ আন্তর্জাতিক ম্যাচ হিসেবে উপস্থিত হয়। রোনাল্ডোর অবদানের জন্য পর্তুগিজ ফুটবল ফেডারেশন গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছে। তাঁকে সম্মান জানাতে বিশেষ বিদায় সংবর্ধনার আয়োজনের পরিকল্পনাও রয়েছে।




