HomeBig Breaking'তোলাবাজির অভিযোগে ১৫ মিনিটে ব্যবস্থা', আশ্বাস মুখ্যমন্ত্রীর

‘তোলাবাজির অভিযোগে ১৫ মিনিটে ব্যবস্থা’, আশ্বাস মুখ্যমন্ত্রীর

ওয়েব ডেস্ক: তোলাবাজির অভিযোগ পেলে ১৫ মিনিটে ব্যবস্থা নেওয়া হবে। ইকোপার্কে রাজ্যের নয়া শিল্পনীতি ঘোষণা অনুষ্ঠানে আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কালীপুজোর আগে শিল্পপতিদের আশ্বাস দিয়ে বলেছেন, রাজ্য এলে তাঁদের থেকে কেউ তোলা তুলবে না। কোনও রকম তোলাবাজির খবর পেলেই দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

পূর্বতন সরকারকে নিশানা করে তিনি বলেছেন, রাজ্যে তোলাবাজির কারণে শিল্প ধ্বংস হয়ে গিয়েছে। রাজ্যে পালাবদল হয়েছে। নতুন সরকার তোলাবাজির বিরুদ্ধে ব্যবস্থা নেবে। অভিযোগ পেলেই দ্রুত গ্রেফতার করবে পুলিশ। শিল্পক্ষেত্রে সিন্ডিকেটরাজ চলেছে। সরকার সেইদিকে নজর রাখবে। মুখ্যমন্ত্রী বলেছেন, কোনওভাবেই এন্যায়কে প্রশ্রয় দেওয়া হবে না। সবদিকে নজর রাখা হবে। বাংলার উন্নয়ন ঘটানোই এখঘন মূল লক্ষ্য। বাংলায় শিল্পের বৃদ্ধি করার জন্য শিল্পপতিদের আহ্বান জানানো হয়েছে। জমিনীতি বলে রাজ্যে কিছু ছিল না।

মুখ্যমন্ত্রী এদিন সাফ জানিয়েছেন, শিল্পের জন্য জমি দখল করা হবে না। শিল্পের পরিবেশ তৈরি করতে কাটমানি, সিন্ডিকেট ও তোলাবাজি ১০০ শতাংশ বন্ধ করার প্রতিশ্রুতি দেন তিনি।

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments