HomeScrollSIR-এর বিরোধিতায় একজোট হওয়ার ডাক, বাংলায় ইন্ডিয়া মঞ্চকে আহ্বান দীপঙ্করের

SIR-এর বিরোধিতায় একজোট হওয়ার ডাক, বাংলায় ইন্ডিয়া মঞ্চকে আহ্বান দীপঙ্করের

‘ভোটের অধিকার ফেরানো’র দাবিতে বৃহস্পতিবার সিইও দফতর অভিযান করবে রাজ্যের সব বাম দল

কলকাতা: ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার প্রতিবাদে এ বার পশ্চিমবঙ্গেও বিরোধী জোট ‘ইন্ডিয়া’কে একসঙ্গে আন্দোলনে নামার আহ্বান জানালেন সিপিআই (এমএল) লিবারেশনের সাধারণ সম্পাদক দীপঙ্কর ভট্টাচার্য। শিয়ালদহে দলের কর্মসূচি থেকে তাঁর বার্তা, শুধু সংসদ কিংবা নির্বাচনের মঞ্চে নয়, গণতান্ত্রিক অধিকার রক্ষার দাবিতে রাস্তাতেও ঐক্যবদ্ধ হতে হবে বিরোধীদের।

বৃহস্পতিবার ‘ভোটের অধিকার ফেরানো’র দাবিতে রাজ্যের সব বাম দল সিইও দফতর অভিযান করবে। তার আগেই দীপঙ্করের এই আহ্বাত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।

দীপঙ্কর ভট্টাচার্য বলেন, দিল্লিতে ইন্ডিয়া মঞ্চের দলগুলিকে যৌথ ভাবে আন্দোলনে দেখা যাচ্ছে। পশ্চিমবঙ্গেও প্রতিটি দলকে নিজস্ব কর্মসূচির পাশাপাশি সম্মিলিত আন্দোলনে শামিল হওয়ার আবেদন জানান তিনি।

আরও পড়ুন:

নবান্নে সজ্জন জিন্দাল, বাংলায় ৫০ হাজার কোটি বিনিয়োগের সম্ভাবনা ঘিরে জল্পনা

এসআইআর প্রক্রিয়ায় ভোটার তালিকা থেকে বাদ পড়া নাম পুনর্বহাল, আসন্ন পুরভোটের আগে সংশোধিত ও নির্ভুল ভোটার তালিকা প্রকাশ এবং এসআইআর বাতিলের দাবিতে সরব হয়েছে লিবারেশন। দলের প্রতিনিধিরা মুখ্য নির্বাচনী আধিকারিক নীলম মীনার সঙ্গে দেখা করে দাবিপত্রও জমা দিয়েছেন।

লিবারেশনের বক্তব্য, রাজ্য নির্বাচন কমিশন আইন এবং পশ্চিমবঙ্গ পৌর নির্বাচন আইনে থাকা ক্ষমতা প্রয়োগ করে সিইও দফতর নির্ভুল ভোটার তালিকা নিশ্চিত করতে পারে। সেই তালিকার ভিত্তিতেই পুরভোট হওয়া উচিত।

এসআইআর ঘিরে বিরোধীদের আন্দোলনে বামেদের সক্রিয়তা বাড়লেও, ইন্ডিয়া মঞ্চের সব দলকে একই মঞ্চে আনা কতটা সম্ভব, এখন সেটাই দেখার।

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments