HomeTop Newsমমতার দিল্লিযাত্রাকে কটাক্ষ দিলীপ ঘোষের

মমতার দিল্লিযাত্রাকে কটাক্ষ দিলীপ ঘোষের

খড়গপুর, পশ্চিম মেদিনীপুর : দিল্লি গিয়ে কোনও লাভ হবে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের দিল্লিযাত্রা প্রসঙ্গে রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষের মন্তব্য।  তিনি বলেন, দিল্লিতে যাওয়া আসা করুন, কোনও সমস্যা নেই। কিন্তু বাংলায় বিরোধীদের দেখা মিলছে কোথায়? জনগন যাঁদের বিরোধী আসনে বসিয়েছে, তাঁরা নিজেদের কাজ করছেন না, দিল্লি যাচ্ছেন। সব বিরোধীরা একত্র হয়ে বিক্ষোভ দেখাচ্ছেন, তাতে কোনও লাভ হবে না।

মিঠুন চক্রবর্তী রাজ্য সরকারের পরামর্শদাতা এবং তথ্য ও সংস্কৃতি দফতরের নয়া দায়িত্ব পেয়েছেন। এই প্রসঙ্গে রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ বলেন, জীবনে বেশিরভাগ সময় সংস্কৃতি জগতের সঙ্গে কাটিয়েছেন। বাংলায় পালাবদলেও তাঁর বিশেষ ভূমিকা রয়েছে। যোগ্য দায়িত্ব দেওয়া হয়েছে। সাংসদ মহুয়া মৈত্রের পোস্ট নিয়ে তিনি বলেছেন, এখন কিছু লোকের জীবন অন্ধকার হয়ে গিয়েছে। তাঁরা কি করবেন বুঝতে পারছেন না। রাহুল গান্ধী, মহুয়া মৈত্র, কুনাল ঘোষ, হুমায়ুন কবিরের নাম করে বলেছেন, এদের মধ্যে অসঙ্গতি দেখা দিয়েছে। নিজেদের সীমা ঠিক করতে পারছেন না। রেজিনগরের ফল নিয়ে তিনি বলেন, রেজিনগরে এবার জয় পাবে বিজেপি।

রাজ্যে এসেছেন মোহন ভাগবত। এই প্রসঙ্গে তিনি বলেন, সংগঠনের কাজ নিরন্তর চলতে থাকে। কাজে গতি এসেছে। গ্রামে গঞ্জে কাজ চলছে। পশ্চিমবঙ্গের নাম ইংরেজিতে লেখা প্রসঙ্গে তাঁর মন্তব্য, মধ্যপ্রদেশ ইংরেজিতে লেখা হলে, পশ্চিমবঙ্গ লিখতে সমস্যা কোথায়? ইংরেজি ও বাংলা নাম একটাই হয়। এতদিন যা হয়েছে, ভুল হয়েছে। এখন ঠিক করা হবে।

 

 

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments