HomeTop Newsহোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়া নিয়ে এনসিপিআইয়ে নতুন জল্পনা

হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়া নিয়ে এনসিপিআইয়ে নতুন জল্পনা

নিজস্ব প্রতিনিধি: এনসিপিআই-এর ভবিষ্যৎ নিয়ে যখন সুপ্রিম কোর্টের মামলা এবং লোকসভার স্পিকারের সিদ্ধান্ত ঘিরে অনিশ্চয়তা, তখনই ২০ সাংসদের অন্দরে ‘ফাটল’-এর জল্পনা নতুন মাত্রা পেল। কলকাতায় ভারত-ব্রাজিল প্রদর্শনী ম্যাচের টিকিট না-পাওয়া নিয়ে অসন্তোষ থেকেই নাকি কয়েক জন সাংসদ হোয়াটসঅ্যাপ গ্রুপ ছেড়েছেন—দাবি এমনই। যদিও বৃহস্পতিবার সেই জল্পনা উড়িয়ে দিয়েছেন এনসিপিআই সাংসদরা। শতাব্দী রায়ের কথায়, ‘ছোট ছোট গল্পকে বড় করা হচ্ছে।’ রচনা বন্দ্যোপাধ্যায়ের দাবি, গ্রুপের নাম বদলানো হয়েছে শুধু সাংসদদের সুবিধার জন্য। শতাব্দীর ব্যাখ্যা, পুরনো গ্রুপ ভুল করে ডিলিট হয়ে যাওয়ায় নতুন গ্রুপ তৈরি হয়েছে, সেখানে ২০ জনই রয়েছেন।

তবে বৃহস্পতিবারের বৈঠকে ছিলেন মাত্র ১০ জন। কাকলি ঘোষ দস্তিদার অনুপস্থিত ছিলেন ছেলের অসুস্থতার কারণে। বৈঠকে উপস্থিত সাংসদরা স্পিকারকে জবাব দেওয়ার জন্য আরও দু’সপ্তাহ সময় চেয়ে চিঠি দিয়েছেন। সেই চিঠিতে ২০ সাংসদেরই সই রয়েছে বলে দাবি। ফলে প্রকাশ্য অস্বীকারের মধ্যেও এনসিপিআই-এর অন্দরমহলের ঐক্য নিয়ে প্রশ্ন আপাতত থেকেই যাচ্ছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments