HomeLive Updatesছটপুজোয় বাড়ি ফিরতে মাসের বেতনে বিমানের টিকিট, দেখুন ভিডিও

ছটপুজোয় বাড়ি ফিরতে মাসের বেতনে বিমানের টিকিট, দেখুন ভিডিও

ছটপুজোয় বাড়ি ফেরার টান! ভাইরাল যুবক

ওয়েব ডেস্ক: ছটপুজোতে বাড়ি ফিরবেন, কথা দিয়েছিলেন পরিবারকে। সেই প্রতিশ্রুতি রাখলেন বিহারের যুবক। একমাসের পুরো বেতনের টাকায় বিমানের টিকিট কিনে বাড়ি ফিরেছেন তিনি। এটা তাঁর স্বপ্নের যাত্রা। অনুষ্ঠানের সময় পরিবারের কাছে ফিরতে একমাসের বেতন খরচ করতে দ্বিধা করেননি তিনি। বিহারের ওই যুবকের এই গল্প ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। নিজের স্বপ্নপূরণ করার জন্য এতবড় সিদ্ধান্ত নেওয়ার জন্য প্রশংসিত হয়েছেন তিনি।

বিহারের নালন্দা জেলার বাসিন্দা শত্রুঘ্ন কুমার। ছটপুজোর কারণে বাড়িতে ফিরতে ইন্ডিগোর একটি ফ্লাইটের টিকিট কেটেছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় তাঁর সেই ভিডিও ছড়িয়ে পড়েছে। যদিও ভিডিও-র সত্যতা যাচাই করেনি ‘The Voice Of Republic’। প্রথমবারের বিমানযাত্রার অভিজ্ঞতাটি উপভোগ করছেন তিনি। জানা গিয়েছে, গ্রামবাসী ও পরিবারকে প্রতিশ্রুতি দিয়েছিল ছট উপলক্ষ্যে বিমানে করে বাড়ি ফিরবেন। সেই প্রতিশ্রুতি রেখেছেন। একমাসের সম্পূর্ণ টাকা খরচ করে টিকিট কেটেছেন তিনি। বড় আর্থিক সমস্যা হলেও খুশি হয়েছেন তিনি।

 

 

View this post on Instagram

 

A post shared by Satyrohan Kumar (@mafiya31740)

জানা গেছে, বিমানযাত্রার সময় একজন তাঁকে এই যাত্রা সম্পর্কে জিজ্ঞাসা করলে তিনি তার ভ্রমণের কারণ ব্যাখ্যা করেন। ‘আই লাভ বঙ্গাইগাঁও’ নামের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে শেয়ার করা একটি ভিডিওতে তাঁকে দেখা গিয়েছে। শত্রুঘ্ন কুমার গ্রামে ফিরে বিপুল অভ্যর্থনা পেয়েছেন। ভিডিওতে বিভিন্ন কমেন্টও এসেছে। কেউ বলেছেন, কেউ তার কষ্টার্জিত অর্থ কীভাবে ব্যবহার করবেন, সেই সিদ্ধান্ত নেওয়ার সম্পূর্ণ অধিকার তাঁর রয়েছে। একজন ব্যবহারকারী উল্লেখ করে বলেছেন, এটা তাঁর টাকা এবং তিনি নিজের ইচ্ছামতো খরচ করবেন।

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments