HomeBig Breakingদুই এনসিপির পুনর্মিলনের জল্পনা তুঙ্গে, মোদি সরকারের পাশে কি শরদ পাওয়ার?

দুই এনসিপির পুনর্মিলনের জল্পনা তুঙ্গে, মোদি সরকারের পাশে কি শরদ পাওয়ার?

ওয়েব ডেস্ক: মহারাষ্ট্রের রাজনীতিতে ফের পাওয়ার পরিবারের রাজনৈতিক সমীকরণ ঘিরে জোর চর্চা। শরদ পাওয়ারের এনসিপি এবং প্রয়াত অজিত পাওয়ারের নেতৃত্বাধীন এনসিপির দুই গোষ্ঠী কি এবার এক হতে চলেছে? গত কয়েক দিন ধরে এই জল্পনা ক্রমশ জোরালো হচ্ছে। আর সেই সম্ভাবনা ঘিরেই উঠছে আরও বড় প্রশ্ন, পুনর্মিলনের পরে কি নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন এনডিএ সরকারের পাশে দাঁড়াবেন শরদ পাওয়ার ও তাঁর কন্যা সুপ্রিয়া সুলে?

বিজেপি, একনাথ শিন্ডের শিবসেনা এবং অজিত পাওয়ারের এনসিপির একাধিক নেতা দুই দলের পুনর্মিলনের সম্ভাবনার কথা প্রকাশ্যে আনছেন। তাঁদের দাবি, বিজেপির শীর্ষ নেতৃত্বের সবুজ সঙ্কেত নিয়েই এই প্রক্রিয়া এগোচ্ছে। দুই গোষ্ঠী এক হলে এনডিএতে যোগ দেওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া হচ্ছে না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে শরদের ফোনালাপকে ঘিরেও নতুন করে জল্পনা তৈরি হয়েছে। মোদি তাঁকে বিশ্রাম নেওয়ার পরামর্শ দেওয়ার পাশাপাশি সুপ্রিয়া সুলের সঙ্গে দেশের কাজ সামলানোর কথাও বলেছেন বলে জানা যাচ্ছে।

তবে শরদ পাওয়ারের শিবির এই জল্পনা উড়িয়ে দিয়েছে। শরদের সঙ্গে দেখা করার পরে তাঁর নাতি তথা বিধায়ক রোহিত পাওয়ারের দাবি, পুনর্মিলন নিয়ে কোনও আলোচনা হয়নি। সংবাদমাধ্যম ও অজিতপন্থী শিবিরই এই চর্চা চালাচ্ছে।

অন্যদিকে, অজিত পাওয়ারের মৃত্যুর আগে দুই গোষ্ঠীর পুনর্মিলন নিয়ে আলোচনা শুরু হয়েছিল বলে জানিয়েছেন এনসিপি নেতা সুনীল তাতকারে। অজিতের স্ত্রী সুনেত্রা ও ছেলে পার্থের শরদের সঙ্গে পরপর সাক্ষাৎও জল্পনায় নতুন মাত্রা যোগ করেছে। ফলে পুনর্মিলনের সম্ভাবনা ঘিরে মহারাষ্ট্রের রাজনীতিতে এখন নজর পওয়ার পরিবারের পরবর্তী পদক্ষেপে।

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments