ওয়েব ডেস্ক: কেমন কাটবে অষ্টমীর দিন?
মেষ: মাঝের কিছু সময় ছাড়া সম্পূর্ণ দিনটা প্রফুল্লতার মধ্যে দিয়ে কাটবে। আপনার বিরুদ্ধে কোনও ঘটনা সাময়িক মনে দুঃখ দেবে। কর্ম ও আয়ের ক্ষেত্রে যোগাযোগ লক্ষণীয় হয়ে উঠবে।
বৃষ: দিনটা মানসিক দিক থেকে সাময়িক অস্থিরতা বৃদ্ধি করলেও মোটামুটি আনন্দের মধ্যেই কাটবে। অর্থভাগ্য ভালো তবে ব্যয় কমবে না। কর্মক্ষেত্র সম্পর্কে কমবেশি দুশ্চিন্তা থাকবে।
মিথুন: কর্মক্ষেত্র সম্পর্কে মানসিক দুশ্চিন্তা। নতুন কোনও যোগাযোগ আসতে পারে। দুশ্চিন্তার মধ্যে দিয়ে অর্থ আসবে। কোনও ঘটনা কিংবা অবাঞ্ছিত কথায় মানসিক প্রফুল্লতা নষ্ট হতে পারে।
কর্কট: কর্মক্ষেত্র সম্পর্কে মানসিক অতৃপ্তি থাকবে। আগের তুলনায় যোগাযোগ ও আয় বাড়বে। কোনও সুসংবাদে উৎসাহিত। অযাচিত যোগাযোগে অর্থলাভ। সম্মান বৃদ্ধি। কোথাও নিমন্ত্রণ কিংবা কথা রক্ষা।
সিংহ: মনের দিক থেকে শান্তি পাবেন না। কর্মক্ষেত্রের যোগাযোগে একটু ভাটা পড়তে পারে। শারীরিক দিক থেকেও অস্বস্তিবোধ করবেন। সম্মান ও যশ বৃদ্ধি পাবে। ব্যয়চাপ বাড়বে। কারও সমালোচনার পাত্র হতে পারেন। প্রেমপ্রীতির ক্ষেত্রে মনোমালিন্যের সৃষ্টি হবে।
কন্যা: দিনটা সর্বাঙ্গীণ আনন্দদায়ক তবে প্রথমভাগে মানসিক অস্থিরতা বর্তমান থাকবে। বন্ধু সঙ্গ প্রীতি বৃদ্ধি ও কোথাও বেড়াতে যাবেন। অপ্রত্যাশিত অর্থ কিংবা দ্রব্যলাভ হবে। কর্মক্ষেত্রে সাময়িক উদ্বেগ দেখা দিলেও যোগাযোগ অক্ষুণ্ণ থাকবে।
তুলা: দিনটা বেশ আনন্দপূর্ণ পরিবেশের মধ্যে অতিবাহিত হবে। কর্মক্ষেত্রে যোগাযোগ অক্ষুণ্ণ থাকবে। পূর্বের তুলনায় আয় বৃদ্ধি ও অযাচিত যোগাযোগে অর্থলাভ হবে। বয়স্কের সাথে কোনও পরামর্শ কিংবা ধর্মালোচনায় কিছুক্ষণ সময় কাটবে।
বৃশ্চিক: আপনার বিরুদ্ধে কোনও সমালোচনা মনের উপর চাপ বৃদ্ধি করবে। কোনও আঘাতমূলক কথা শুনতে হবে। কর্মক্ষেত্রে প্রসার লাভ ও সামান্য আর্থিক দুশ্চিন্তা মুক্ত হবেন। অন্যের গৃহে আতিথ্য গ্রহণ ও বয়স্ক গুণী ব্যক্তির সাহচর্য পাবেন।
ধনু: আপনার বিরুদ্ধে সমালোচনায় মুখর হয়ে উঠতে পারে। সাময়িক কোনও ঘটনা মানসিক শান্তির অন্তরায় হয়ে দেখা দেবে। কর্ম ও আর্থিক ক্ষেত্র কিছুটা হতাশার সৃষ্টি করবে। টুকটাক কিছু অর্থ হাতে আসবে। অযাচিত অর্থ কিংবা দ্রব্য লাভ হবে। মন্দির ভ্রমণ হবে।
মকর: কর্মক্ষেত্র আগের তুলনায় অনেকাংশে আশাপ্রদ হলেও গুপ্ত শত্রুর প্রভাব মানসিক শান্তি নষ্ট করতে পারে। স্বাস্থ্য চলনসই। আর্থিক টানাটানির অবসান ঘটবে। অপ্রত্যাশিত যোগাযোগে অর্থলাভ। অন্যের গৃহে আতিথ্য গ্রহণ করতে হবে।
কুম্ভ: চিত্ত চঞ্চলতা ও অস্থিরতার মধ্যে দিনের অধিকাংশ সময় অতিবাহিত হবে। কর্মে আলস্য ও অনিচ্ছার ভাব দেখা দেবে। সামান্য আর্থিক উন্নতি হলেও লক্ষণীয় কোনও পরিবর্তন হবে না। নতুন দ্রব্য লাভ। অপরকে স্পষ্ট কথা বলার জন্য নিজের মানসিক শান্তি নষ্ট হবে।
মীন: আগে করা কাজের জন্য সম্মানিত হবেন। কোনো গুণী ব্যক্তির সহায়তা লাভ হবে। প্রত্যাশিত কিছু অর্থ আসবে। আয় বাড়বে। কর্মক্ষেত্র সম্পর্কে কোন দুর্ভাবনা দেখা দিতে পারে। নতুন দ্রব্য কেনাকাটা। কোনও শুভ কর্মানুষ্ঠানে যেতে হবে। বন্ধুর সান্নিধ্য প্রীতি বৃদ্ধি করবে। কোনও কারণে মনের উপর চাপ বৃদ্ধি। স্বাস্থ্য চলনসই।




