আজ মহালয়া। অন্ধকারের অবগুণ্ঠন সরিয়ে ঊষার আকাশে জেগে উঠল দেবীপক্ষের প্রথম আলো। শিউলির সুবাসে, কাশের শুভ্র দোলায়, নদীর বুকে ভেসে আসা তর্পণের মন্ত্রধ্বনিতে ধরিত্রী আজ আবাহন করে আদ্যাশক্তিকে। পিতৃপক্ষের বিষাদ পেরিয়ে প্রাণে প্রাণে জাগে নতুন আশার স্পন্দন। কৈলাস ছেড়ে মা আসছেন মর্ত্যে—অশুভের বিনাশে, শুভের জয়গানে।
বাঙালির সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা উৎসব। আর সেই উৎসবের সূচনা হল আজ থেকে। মহালয়া দুর্গোৎসবের একটি গুরুত্বপূর্ণ অংশ। পুরান মতে দুর্গোৎসবের তিনটি পর্ব মহালয়া। বলা হয়, এই মহালয়ার দিনেই দেবী দুর্গা মহিষাসুর বধ করেছিলেন।
এখন গোটা বাংলা জুড়ে অর্থাৎ শহর গ্রাম জুড়ে উৎসবে মুখরিত। বিভিন্ন জায়গায় চলছে শেষ মুহূর্তের কাজ। অনেকেই ব্যস্ত মণ্ডপসাজে, অনেকেই ব্যস্ত তাদের শেষ মুহূর্তের কেনাকাটায়। মর্তে আসছেন মা, আর তাঁকেই নবরূপে সাজানোর জন্য মেতে উঠেছে বাঙালি।




