নিজস্ব প্রতিনিধি: পালাবদলের পরে রাজ্যে প্রথম উপনির্বাচনের ফল আজ, শুক্রবার। নন্দীগ্রাম ও রেজিনগর—দুই কেন্দ্রের রায় ঘিরে রাজনৈতিক মহলে বাড়ছে কৌতূহল। গত ৬ অক্টোবর দুই কেন্দ্রেই ভোটগ্রহণ হয়।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, নন্দীগ্রামে ভোট পড়েছে ৮০.৮৯ শতাংশ, রেজিনগরে ৮০.৮ শতাংশ। সকাল ৮টা থেকে শুরু হয়েছে গণনা। ১৫ রাউন্ডের গণনাতেই স্পষ্ট হবে দুই কেন্দ্রের রাজনৈতিক ভবিষ্যৎ।
নন্দীগ্রাম ও রেজিনগরে বিজেপি ঝড় শুরু। দুটি বিধানসভার উপনির্বাচনে পোস্টাল ব্যালট গণনার মাধ্যমে ভোট গণনা পর্ব শুরু হয়েছে। গণনার শুরুতেই দুই কেন্দ্রেই অনেক এগিয়ে রয়েছে বিজেপি প্রার্থী। নন্দীগ্রামের ভোট গণনায় বিজেপির হাসিরানি রথ এগিয়ে আছেন এবং একইভাবে রেজিনগর কেন্দ্রেও বিজেপির শাখারভ সরকার প্রাথমিক গণনায় এগিয়ে গেছেন। দুই কেন্দ্রেই ব্যালট গণনা হয়ে গিয়েছে। এবার শুরু হবে ব্যালট গণনা।
নন্দীগ্রামে বিজেপির হাসিরানি রথের সঙ্গে লড়াই কংগ্রেসের মিলন প্রধান, গণতান্ত্রিক তৃণমূলের এহতেশামুল হক এবং সিপিএমের শান্তিগোপাল গিরির।
রেজিনগরে বিজেপি, মমতা-তৃণমূল, গণতান্ত্রিক তৃণমূল, কংগ্রেস, সিপিএম ও আজুপের প্রার্থীদের লড়াইয়ে নজর এখন ফলের দিকে।




