HomeTop Newsপুজোর মুখে বৃষ্টির চোখ রাঙানি, আজ কেমন থাকবে আবহাওয়া?

পুজোর মুখে বৃষ্টির চোখ রাঙানি, আজ কেমন থাকবে আবহাওয়া?

বৃষ্টি নাকি রোদ? আবহাওয়া নিয়ে কী বলছে পূর্বাভাস

মায়ের আগমনে আর মাত্র কয়েকদিনের অপেক্ষা। কিন্তু তার মধ্যেই বাংলার আবহাওয়া বদল হচ্ছে বারংবার। পুজোর মুখে আবহাওয়ার খামখেয়ালীপনায় অস্বস্তিতে পড়েছে বঙ্গবাসী। সকাল থেকে রোদ ঝলমলে আকাশ থাকলেও দুপুর গড়াতে না গড়াতেই কালো মেঘে ঢাকছে বাংলার আকাশ। কোথাও হালকা তো কোথাও বজ্রবিদ্যুৎ সহ অতি ভারী বৃষ্টি। আর এর ফলেই শেষ মুহূর্তের কেনাকাটায় সমস্যার সম্মুখীন হচ্ছে সাধারণ মানুষ।

আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, উত্তরবঙ্গ, দক্ষিণ-পূর্ব উত্তর প্রদেশ ও ওড়িশার উপর একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। যার প্রভাব পড়ছে পূর্ব ভারতের বিস্তীর্ণ এলাকায়। একইসঙ্গে দক্ষিণ ও মধ্য ভারতের ওপর একটি নিম্নচাপ অক্ষরেখাও সক্রিয় হয়েছে। এর পাশাপাশি দক্ষিণবঙ্গে বজ্রপাতসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যার ফলে সকাল থেকে রোদ ঝলমলে আকাশ থাকলেও বেলা বাড়তেই হঠাৎ হঠাৎ নামতে পারে বৃষ্টি। এছাড়াও বেশ কয়েকটি জেলায় বৃষ্টির সঙ্গে দমকা হাওয়া ও জোরালো বজ্রপাতে সম্ভাবনাও রয়েছে।

দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গের বৃষ্টির প্রবণতা বেশি। মহালয়ার পর বৃষ্টির প্রভাব কমলেও পুজোয় ফের আবহাওয়া পরিবর্তনের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। অক্টোবরের মাঝামাঝি সময় নতুন একটি নিম্নচাপ তৈরি হতে পারে বলেও ইঙ্গিত পাওয়া গিয়েছে। তাই লাস্ট মিনিটের কেনাকাটায় ব্যাগে অবশ্যই রাখতে হবে ছাতা বা রেনকোট।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments