HomeTop Newsরাষ্ট্রপতির সুপারিশে নতুন অধ্যায়, সংসদীয় রাজনীতিতে বড়সড় সমীকরণ

রাষ্ট্রপতির সুপারিশে নতুন অধ্যায়, সংসদীয় রাজনীতিতে বড়সড় সমীকরণ

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সুপারিশে লোকসভায় আসন পুনর্বিন্যাস সংক্রান্ত নতুন বিল বিবেচনার পথ খুলে গেল। শনিবার ‘ডিলিমিটেশন (সেকেন্ড) বিল, ২০২৬’ লোকসভায় বিবেচনার জন্য সুপারিশ করেছেন রাষ্ট্রপতি

ওয়েব ডেস্ক : রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সুপারিশে লোকসভায় আসন পুনর্বিন্যাস সংক্রান্ত নতুন বিল বিবেচনার পথ খুলে গেল। শনিবার ‘ডিলিমিটেশন (সেকেন্ড) বিল, ২০২৬’ লোকসভায় বিবেচনার জন্য সুপারিশ করেছেন রাষ্ট্রপতি। সংবিধানের ১১৭(৩) অনুচ্ছেদ অনুসারে এই পদক্ষেপ সংসদের বিশেষ অধিবেশনের আগে অত্যন্ত গুরুত্বপূর্ণ সাংবিধানিক প্রক্রিয়া সম্পন্ন করল। আগামী ৩০ নভেম্বর থেকে শুরু হচ্ছে লোকসভার বিশেষ অধিবেশন। সেখানেই নতুন বিলগুলি পেশ করার প্রস্তুতি নিচ্ছে কেন্দ্রীয় সরকার।

শুক্রবার কেন্দ্রীয় মন্ত্রিসভা তিনটি প্রস্তাবে অনুমোদন দেয়। সেগুলি হল সংবিধানের ১৩২তম সংশোধনী বিল, ডিলিমিটেশন (সেকেন্ড) বিল এবং কেন্দ্রশাসিত অঞ্চল সংক্রান্ত সংশোধনী বিল। নতুন প্রস্তাব অনুযায়ী, লোকসভা এবং রাজ্য বিধানসভাগুলির আসন সংখ্যা ৫০ শতাংশ পর্যন্ত বাড়ানোর পরিকল্পনা রয়েছে। লোকসভার সর্বোচ্চ আসনসংখ্যা ৫৫০ থেকে বেড়ে ৮৫০ হতে পারে। রাজ্য বিধানসভাগুলির সর্বোচ্চ আসনসংখ্যাও ৫০০ থেকে বেড়ে ৬৫০ করার প্রস্তাব রয়েছে।

এই প্রস্তাবের সঙ্গে যুক্ত রয়েছে মহিলাদের জন্য ৩৩ শতাংশ আসন সংরক্ষণ কার্যকর করার পরিকল্পনা। ২০২৯ সালের লোকসভা নির্বাচনের আগেই সংরক্ষণ কার্যকর করতে চায় কেন্দ্র। প্রস্তাবিত আসন পুনর্বিন্যাসে ২০১১ সালের সর্বশেষ প্রকাশিত জনগণনার তথ্য ব্যবহারের কথা বলা হয়েছে। পাশাপাশি ২০৫১ সাল পর্যন্ত রাজ্যগুলির মধ্যে লোকসভার আসনের আনুপাতিক বণ্টন অপরিবর্তিত রাখার প্রস্তাব রয়েছে।

তৃণমূলের হুইপ বনাম মোদির বিল, সুদীপ-কাকলি-সহ ২০ সাংসদের ভবিষ্যৎ কোন পথে?

উল্লেখ্য, গত এপ্রিল মাসে সংবিধানের ১৩১তম সংশোধনী বিল লোকসভায় প্রয়োজনীয় দুই-তৃতীয়াংশ সমর্থন না পাওয়ায় সরকারের উদ্যোগ ধাক্কা খেয়েছিল। নতুন প্রস্তাব ঘিরেও বিরোধীদের আপত্তি রয়েছে। বিশেষত যুক্তরাষ্ট্রীয় কাঠামো, রাজ্যগুলির প্রতিনিধিত্ব এবং নির্বাচনী এলাকার সীমানা পুনর্নির্ধারণ নিয়ে বিতর্ক তীব্র হওয়ার সম্ভাবনা।

রাষ্ট্রপতির সুপারিশ অবশ্য বিল পাশ হওয়ার সমতুল নয়। বরং সংসদে বিলটি বিবেচনার পথে প্রয়োজনীয় সাংবিধানিক বাধা দূর হল। এবার নজর ৩০ নভেম্বরের অধিবেশনে।

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments