ওয়েব ডেস্ক: ক্যান্সার নিয়ে আতঙ্ক প্রতিনিয়ত বাড়ছে। এখন ঘরে ঘরে দুরারোগ্য ক্যান্সার থাবা বসাচ্ছে। সেই দিকে লক্ষ্য রেখে ক্যান্সার হাসপাতাল তৈরির উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। অণ্ডালে ক্যান্সার হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপনের অনুষ্ঠানে গিয়ে আরও মেডিক্যাল কলেজ তৈরির কথাই বলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এদিন তাঁর প্রতিশ্রুতি, বাংলায় গড়ে উঠবে আরও ৪ মেডিক্যাল কলেজ। ইতিমধ্যেই তারজন্য অর্থ বরাদ্দ করা হয়েছে। পাশাপাশি আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্র স্বাস্থ্যবিমা ও ক্যান্সার সহ দূরারোগ্য রোগের দামি ওষুধ সস্তায় দেওয়ার কথা বলা হয়েছে।
রাজ্যের মানুষকে সঠিক স্বাস্থ্য পরিষেবা দিতে চাইছে সরকার। সেই কারণে ঢেলে সাজানো হচ্ছে পরিষেবাকে। নিউটাউনে হাসপাতাল তৈরি শুরু করেছে আদানিরা। সেখানে দরিদ্রদের জন্য বিনামূল্যে ১০০০ বেডের ব্যবস্থা করা হয়েছে। অন্ডালে বেসরকারি ক্যানসার হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন হল। তৈরি হবে ৫০০ শয্যার হাসপাতাল। তিনি আরও বলেন, রাজ্যের সাড়ে ৮ কোটি মানুষকে পাঁচলাখ টাকা পর্যন্ত ক্যাশলেস চিকিৎসা দেওয়া হচ্ছে। এর মধ্যে সাড়ে ৬ কোটি আয়ুষ্মান ভারতের আওতায়। বাকি যারা এই স্কিমের মধ্যে আসছেন না, তাঁদের জন্য মুখ্যমন্ত্রী হেলথ স্কিম।
রাজ্যে ১০০টি অমৃত সেন্টার তৈরির প্রতিশ্রুতি দিয়েছেন মুখ্যমন্ত্রী। বলেছেন, রাজ্যে ১০০টি অমৃত সেন্টার তৈরি করা হবে। সেখানে ক্যান্সার সহ বিভিন্ন দুরারোগ্য রোগের ওষুধ মিলবে। সমস্ত হাসপাতালে এই স্টোর করা হবে।




