HomeTop Newsনেপাল বিপর্যয়ে নিখোঁজ ২১৩ ভারতীয়কে মৃত ঘোষণার প্রক্রিয়া শুরু, তালিকায় শুভ্রাংশুর স্ত্রীও!

নেপাল বিপর্যয়ে নিখোঁজ ২১৩ ভারতীয়কে মৃত ঘোষণার প্রক্রিয়া শুরু, তালিকায় শুভ্রাংশুর স্ত্রীও!

তিন মাস পেরিয়ে গেলেও নেপালের ভয়াবহ বন্যায় নিখোঁজ বহু মানুষের কোনও সন্ধান মেলেনি। এবার সেই নিখোঁজদের মৃত বলে ঘোষণা করার প্রক্রিয়া শুরু করল নেপাল সরকার

ওয়েব ডেস্ক : তিন মাস পেরিয়ে গেলেও নেপালের ভয়াবহ বন্যায় নিখোঁজ বহু মানুষের কোনও সন্ধান মেলেনি। এবার সেই নিখোঁজদের মৃত বলে ঘোষণা করার প্রক্রিয়া শুরু করল নেপাল সরকার। তালিকায় রয়েছেন ২১৩ জন ভারতীয় নাগরিক। তাঁদের মধ্যে রয়েছেন বাংলার রাজনৈতিক মহলের পরিচিত মুখ মুকুল রায়ের পুত্র শুভ্রাংশু রায়ের স্ত্রীও বলে খবর প্রকাশ্যে এসেছে। বিষয়টি ঘিরে নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে।

গত ২৬ আগস্ট ২০২৬ নেপালের ত্রিশূলী ও ভোতে কোশি নদী অববাহিকায় ভয়াবহ হড়পা বন্যা ও বন্যা বিপর্যয় ঘটে। প্রবল জলস্রোতে ভেসে যায় বাড়িঘর, গাড়ি, সেতু ও একাধিক পরিকাঠামো। নেপালের বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, এই বিপর্যয়ে অন্তত ১,৪৫৩ জনের মৃত্যু হয়েছে এবং ৫ হাজারেরও বেশি মানুষ নিখোঁজ রয়েছেন। নিখোঁজদের মধ্যে রয়েছেন ভারতীয় নাগরিকরাও।

গঙ্গার বুকেই এবার আকাশপথে যাতায়াত, দক্ষিণেশ্বর- বেলুড় সংযোগে রোপওয়ের পরিকল্পনা

নেপালের National Disaster Risk Reduction and Management Authority (NDRRMA) নিখোঁজ ২১৩ জন ভারতীয়ের একটি তালিকা প্রকাশ করেছে। তাঁদের নিখোঁজ থাকার ভিত্তিতে মৃত বলে ঘোষণা করার আইনি প্রক্রিয়া শুরু হয়েছে।

নিখোঁজ ভারতীয়দের তালিকার ১৭৮ নম্বরে রয়েছে শর্মিষ্ঠা ভৌমিক রায়ের নাম। তিনি মুকুল রায়ের পুত্র শুভ্রাংশু রায়ের স্ত্রী। গত ২১ আগস্ট হাওড়া থেকে একটি ভ্রমণ সংস্থার সঙ্গে কৈলাস-মানস সরোবর যাত্রার উদ্দেশ্যে নেপাল গিয়েছিলেন তিনি। জানা গিয়েছে, তালিকায় যে সমস্ত নাম রয়েছে, তাঁদের পরিবারের তথ্য কিংবা বক্তব্য জানার পরেই নেপাল সরকার মৃত ঘোষণার প্রক্রিয়া শুরু করবে। এজন্য বেশ কিছু নথি কিংবা তথ্য চাওয়া হতে পারে বলেও দূতাবাসের তরফে করা পোস্টে উল্লেখ রয়েছে।

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments