HomeTop Newsআদানির কাছ থেকে বিদ্যুৎ কেনার সিদ্ধান্তে বিতর্ক, চুক্তির শর্ত প্রকাশের দাবি তৃণমূলের

আদানির কাছ থেকে বিদ্যুৎ কেনার সিদ্ধান্তে বিতর্ক, চুক্তির শর্ত প্রকাশের দাবি তৃণমূলের

বিদ্যুতের চুক্তি ঘিরে বাংলার রাজনীতিতে নতুন সংঘাত। একদিকে আগামী ২৫ বছরের জন্য আদানি গোষ্ঠীর সংস্থার কাছ থেকে নিরবচ্ছিন্ন পুনর্নবীকরণযোগ্য বিদ্যুৎ কেনার উদ্যোগ, অন্যদিকে সেই চুক্তির স্বচ্ছতা ও সরকারি দায়বদ্ধতা নিয়ে বিরোধীদের প্রশ্ন

ওয়েব ডেস্ক : বিদ্যুতের চুক্তি ঘিরে বাংলার রাজনীতিতে নতুন সংঘাত। একদিকে আগামী ২৫ বছরের জন্য আদানি গোষ্ঠীর সংস্থার কাছ থেকে নিরবচ্ছিন্ন পুনর্নবীকরণযোগ্য বিদ্যুৎ কেনার উদ্যোগ, অন্যদিকে সেই চুক্তির স্বচ্ছতা ও সরকারি দায়বদ্ধতা নিয়ে বিরোধীদের প্রশ্ন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন বিজেপি সরকারকে নিশানা করে এবার সরব মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল। প্রশ্ন উঠেছে, রাজ্যের দীর্ঘমেয়াদি বিদ্যুৎ চাহিদা পূরণের এই চুক্তিতে সাধারণ মানুষের স্বার্থ কতটা সুরক্ষিত?

আদানি এনার্জি সলিউশনস লিমিটেডের সম্পূর্ণ মালিকানাধীন সংস্থা পাওয়ারপালস ট্রেডিং সলিউশনস লিমিটেড পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ বণ্টন সংস্থার কাছ থেকে ২৫ বছরের জন্য ১,৭৫০ মেগাওয়াট পুনর্নবীকরণযোগ্য বিদ্যুৎ সরবরাহের বরাত পেয়েছে। চুক্তিতে অতিরিক্ত ৭৫০ মেগাওয়াট বিদ্যুৎ কেনার বিকল্পও রয়েছে। সেটি কার্যকর হলে মোট বিদ্যুতের পরিমাণ দাঁড়াবে ২,৫০০ মেগাওয়াট।

সংস্থার ঘোষণা অনুযায়ী, প্রাথমিক বিদ্যুৎ সরবরাহ শুরু হওয়ার কথা ২০২৮ সালের ১ জুলাই থেকে। অতিরিক্ত ৭৫০ মেগাওয়াট সরবরাহ শুরু হতে পারে ২০২৯ সালের ১ এপ্রিল থেকে।

ঘরোয়া কোন্দল? শমীকের অসন্তোষের পরেই সরকারি কথায় রাশ টানলেন শুভেন্দু

এই চুক্তি প্রকাশ্যে আসতেই এক্স হ্যান্ডলে প্রশ্ন তুলেছে তৃণমূল। তাদের বক্তব্য, রাজ্যের সম্পদ এবং দীর্ঘমেয়াদি বিদ্যুৎ চুক্তির ক্ষেত্রে স্বচ্ছতা থাকা জরুরি। কোনও বৃহৎ কর্পোরেট সংস্থাকে বিশেষ সুবিধা দেওয়া হচ্ছে কি না, তার জবাবদিহি প্রয়োজন। সাধারণ মানুষ সরকারি পরিষেবা পেতে হয়রানির শিকার হলেও কর্পোরেট সংস্থাগুলি কীভাবে বিশেষ সুবিধা পাচ্ছে, সেই প্রশ্নও তুলেছে দলটি।

অন্যদিকে, আদানি গোষ্ঠীর দাবি, প্রতিযোগিতামূলক দরপত্র এবং ই-রিভার্স অকশনের মাধ্যমেই এই বরাত মিলেছে।

ফলে বিতর্কের কেন্দ্রে এখন দুটি বিষয়—দীর্ঘমেয়াদি বিদ্যুৎ নিরাপত্তা এবং চুক্তির স্বচ্ছতা। সরকারের কাছে বিরোধীদের প্রশ্ন, ২৫ বছরের এই সিদ্ধান্তের পূর্ণ শর্ত ও আর্থিক দায়বদ্ধতা কি জনসমক্ষে প্রকাশ করা হবে?

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments