ওয়েব ডেস্কঃ ভোট বড় বালাই। নির্বাচন এলেই প্রতিশ্রুতির হিড়িক পড়ে যায়। মানুষের সব সমস্যার সমাধান করতে তৎপর হয় শাসক থেকে বিরোধী। ২০২৭-এ উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনের আগে শুরু হয়েছে টাকার লড়াই। সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব নিজেরল রাজ্যের মহিলাদের জন্য ঘোষণা করেছেন ৪০ হাজার টাকার আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেছেন। পাল্টা এবার যোগী আদিত্যনাথের সরকারও আর্থিক ঘোষণা করতে উদ্যোগী হয়েছে। অখিলেশকে টপকে তিনি ঘোষণা করতে চলেছেন ৫০ হাজার টাকা।
গত ৩ নভেম্বর লখনৌতে এক অনুষ্ঠানে যোগী ঘোষণা করেছেন, মহিলাদের আত্মনির্ভর করে তুলতে আর্থিক প্যাকেজ দেওয়া হবে। তবে নির্দিষ্ট কোনও অঙ্ক এখানো ঘোষণা না করলেও, সরকারি সূত্রে খবর, মহিলাদের প্রায় ৫০ হাজার টাকা প্যাকেজ দিতে চূড়ান্ত কথাবার্তা হয়েছে। উপর মহলে সেই প্রস্তাবও চলে গিয়েছে বলে জানাগিয়েছে। প্রস্তাব গৃহিত হলেই পরবর্তী পদক্ষেপ করা হবে।রাজনৈতিক বিশ্লেষকদের মতে, উত্তরপ্রদেশে নির্বাচনের আগে শাসক ও বিরোধী দলের আর্থিক প্যাকেজের বিষয়টি রাজনৈতিক সদিচ্ছার বিষয়। এই সিদ্ধান্তে যোগী সরকারের কোষাগারে কতটা চাপ পড়বে, এখন তাই বিবেচনা করা হচ্ছে।
বিভিন্ন ভোট সমীক্ষকের রিপোর্টে দেখা গিয়েছে, সাম্প্রতিককালে উত্তরপ্রদেশে যত ভোট হয়েছে তাতে পুরুষদের চেয়ে মহিলারাই বিজেপিকে সব চেয়ে বেশি ভোট দিয়েছে। ভোটার তালিকায় মহিলা ভোটারের সংখ্যা ৬ কোটির বেশি। ২০২২ সালে বিধানসভা নির্বাচনে মহিলাদের ভোটাদানের হার প্রায় ৩ শতাংশ বেশি ছিল। এই সমস্ত কিছু ভেবেই যোগী সরকারের এই চমকপ্রদ আর্থিক প্যাকেজ বলেই মনে করা হচ্ছে।




