HomeBig Breakingপিচের রাস্তায় রঙের জাদু! ফাটাকেষ্টর কালীপুজোয় ১০০ শিল্পীর অনন্য সৃষ্টি

পিচের রাস্তায় রঙের জাদু! ফাটাকেষ্টর কালীপুজোয় ১০০ শিল্পীর অনন্য সৃষ্টি

ওয়েব ডেস্ক : দুর্গাপুজো, লক্ষ্মীপুজো কাটিয়ে এসেছে কালীপুজো। শহরের বিভিন্ন প্রান্তে বড় করে হয় শ্যামা আরাধনা। উত্তর কলকাতার কেশব চন্দ্র সেন স্ট্রিটের উল্লেখযোগ্য পুজো ফাটাকেষ্ট-র পুজো। এই পুজো ঘিরে মানুষের উন্মাদনাও থাকে তুঙ্গে। প্রতিবছর ফাটাকেষ্টর ঠাকুর দেখতে ভিড় জমান আপামর দর্শনার্থীরা। এবারের পুজোতে আলাদা মাত্রা পেয়েছে ফাটাকেষ্ট পুজো মণ্ডপের সামনে রং-বেরংয়ের আলপনা। প্রায় ১০০ শিল্পী, রং-তুলিতে রাঙিয়ে তুলেছে রাস্তা।

চিত্রলেখা আর্ট স্কুলের কমপক্ষে ১০০ জন তরুণ শিল্পী নিজের শিল্পীসত্ত্বাকে ফুটিয়ে তুলেছেন। সেই আলপোনাতে রয়েছে, কোথাও সাপ-লুডো, কোথাও রয়েছে হারিয়ে যাওয়া ট্যাক্সি, রয়েছে শতাব্দী প্রাচীন ট্রাম। আলপনাতে রয়েছে বিভিন্ন রঙের মোটিফ। তবে এই শিল্পীরা একটাকাও নেননি। মায়ের আশীর্বাদই তাঁদের কাছে অনেক বড় পাওনা বলে মনে করেন।

১৯৫৭ সালে কৃষ্ণ চন্দ্র দত্ত এই পুজোর শুরু করেছিলেন। এলাকাতে ফাটাকেষ্ট বলেই পরিচিত ছিলেন তিনি। তাই এটি ফাটাকেষ্টর পুজো বলে পরিচিত। এবার শিল্পীর স্টুডিও থেকে রাজকীয়ভাবে ১৪ ফুটের বিশাল প্রতিমা পৌঁছেছে মণ্ডপে। রীতি, নীতি মেনে ঢাকের বোলের সঙ্গে দীর্ঘ ৫ কিমি রাস্তা পার করেছে এই প্রতিমা। গঙ্গাজল দিয়ে রাস্তা ধুয়ে, ঝাঁট দিয়ে, ফুল ছড়িয়ে মাকে অভ্যর্থনা জানানো হয়েছে। এবারও আশা করা হচ্ছে অন্যান্যবারের মতো ভিড় জমাবেন দর্শনার্থীরা।

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments