Homeরাজ্যগঙ্গায় মাছের সংখ্যা বাড়াতে হাওড়ায় ছাড়া হল ৬ লক্ষ মাছের চারা

গঙ্গায় মাছের সংখ্যা বাড়াতে হাওড়ায় ছাড়া হল ৬ লক্ষ মাছের চারা

গঙ্গার দূষণ কমানো, মৎস্যজীবীদের আয়ের সুযোগ বাড়াতে বিশেষ উদ্যোগ রাজ্যের

ওয়েব ডেস্কঃ গঙ্গার দূষণ কমানো এবং মৎস্যজীবীদের আয়ের সুযোগ বাড়াতে বিশেষ উদ্যোগ নিল রাজ্য সরকার। কেন্দ্রীয় প্রকল্পের সহায়তায় হাওড়ার গঙ্গায় ছাড়া হল ৬ লক্ষ মাছের চারা।  মৎস্য দপ্তরের উদ্যোগে শিবপুরের রামকৃষ্ণপুর ঘাট-সহ তিনটি ঘাটে এই কর্মসূচি পালন করা হয়। প্রতিটি ঘাটে ২ লক্ষ করে মাছের চারা ছাড়া হয়েছে।

প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনার অধীনে ‘মৎস্য সঞ্চার কর্মসূচি’র মাধ্যমে এই উদ্যোগ নেওয়া হয়েছে। হাওড়া জেলা প্রশাসন এবং সহ মৎস্য অধিকর্তার উদ্যোগে পশ্চিমবঙ্গ রাজ্য মৎস্যজীবী সমবায় ফেডারেশন বা বেনফিশ এই কর্মসূচির আয়োজন করে। ছাড়া হওয়া মাছের মধ্যে মূলত রুই ও কাতলার চারা রয়েছে। হ্যাচারি থেকে সেগুলি এনে গঙ্গায় ছাড়া হয়েছে।

অনুষ্ঠানে  ছিলেন রাজ্যের পুর দপ্তরের রাষ্ট্রমন্ত্রী উমেশ রাই, হাওড়ার জেলাশাসক পি দীপাপ্রিয়া এবং জেলা পরিষদের সহ-সভাধিপতি তুষার ঘোষ-সহ প্রশাসনের আধিকারিকরা।

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments